Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

চোখের নিচে কালি

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: July 2, 2013 | 11:26 PM

অনেকেরই দুই চোখের নিচের অংশটুকু কালচে হয়ে থাকে। কারও বা হয়তো একটু ফুলেও থাকে। মুখের বাকি অংশের রঙের সঙ্গে এটি বেমানান দেখায়। এটি ঢাকতে অনেকে বাধ্য হয়ে প্রসাধনী, চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন। তবে যা-ই হোক, চোখের নিচে কালো হয়ে গেলে কেবল সৌন্দর্যহানিই ঘটে না, ক্লান্ত ও অবসাদগ্রস্তও দেখায়।
কারণ
বয়সের ছাপ: আমাদের চোখের নিচের ত্বকটি সবচেয়ে বেশি পাতলা। বয়সের সঙ্গে সঙ্গে তা আরও পাতলা হয়ে উজ্জ্বলতা হারায়। বংশগতভাবে অনেকের এই সমস্যা থাকে।
ঘুমের ঘাটতি: পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল, সূর্যরশ্মির প্রভাব এবং মানসিক চাপ, অ্যালার্জি, ঠান্ডা বা সর্দি লাগা এই সমস্যার জন্য দায়ী।
প্রসাধন: চোখ কচলানো, চোখে বেশি প্রসাধনী ব্যবহার ও প্রসাধনী না উঠিয়ে ঘুমাতে যাওয়াও দায়ী হতে পারে।
পরামর্শ
সুস্থ জীবনধারা: রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। সন্ধ্যার পর কফি বা অ্যালকোহল খাবেন না। রাতে প্রচুর লবণযুক্ত খাবারও খাবেন না। ঘুমানোর সময় একটু উঁচু বালিশ ব্যবহার করুন।
সূর্যরশ্মি: চোখের প্রসাধনী ভালো করে ধুয়ে তবেই ঘুমাতে যাবেন। রোদে বেরোনোর সময় কালো চশমা ও সানস্ক্রিন ব্যবহার করুন।
নাকের ড্রপ: ঠান্ডা-সর্দি হলে রাতে শোয়ার সময় স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করুন বা নাকে ড্রপ-স্প্রে ইত্যাদি ব্যবহার করতে পারেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV