Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

চোরাই ক্রেডিট কার্ডের তথ্য বেচাকেনা : এফবিআইয়ের ফাঁদে আটক ১৩ দেশের ২৪ জন

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: June 27, 2012 | 8:11 PM

ডেস্ক : ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৩টি দেশ থেকে অবৈধভাবে ক্রেডিট কার্ডের তথ্য পাচারের সঙ্গে জড়িত অন্তত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১১ জন ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে ধরা পড়েছে ছয়জন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। বিশ্বের অত্যন্ত সংঘবদ্ধ সাইবার অপরাধীদের ধরার জন্য এফবিআই ২০১০ সালের জুনে ইন্টারনেটে ফাঁদ পাতে। ওই ফাঁদেই ধরা পড়ে এই জালিয়াতরা। এরা চোরাই ক্রেডিট কার্ডের তথ্য কেনাবেচা করছিল।  এফবিআই তাদের অভিযানের নাম দেয় ‘অপারেশন কার্ড শপ’। অভিযানের অংশ হিসেবে এফবিআই ইন্টারনেটে ‘কার্ডার প্রফিট’ নামে ক্রেডিট ও ডেবিট কার্ড প্রদানসংক্রান্ত একটি ভুয়া ফোরাম গড়ে তোলে। পরবর্তী সময়ে এই ফোরামে যারা যোগ দেয়, এফবিআই তাদের আন্তযোগাযোগ ব্যবস্থাটির ওপর নজর রাখা শুরু করে। পাশাপাশি এদের ব্যক্তিগত টেঙ্ট মেসেজ ও আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস) রেকর্ড করে। এফবিআই গোয়েন্দারা চুরি হওয়া মোট চার লাখ ক্রেডিট কার্ড শনাক্ত করে। আইনজীবীরা জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের নাম মির ইসলাম। অনলাইনে তিনি ‘জশ দ্য গড’ নামে পরিচিত। তিনি একাই ৫০ হাজার চোরাই ক্রেডিট কার্ডের তথ্য কেনাবেচা করেছেন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা ক্রেডিট কার্ডসংক্রান্ত ভুয়া নথিপত্র তৈরিসহ অত্যাধুনিক হ্যাকিং টুলসও সরবরাহ করে থাকে। এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানের ফলে ২০ কোটি ৫০ লাখ ডলার সাশ্রয় হয়েছে। নিউ ইয়র্কে এফবিআইয়ের সহকারী প্রধান জ্যানিস ফেডারসিক জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার সন্দেহভাজন সাইবার অপরাধীদের লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রিট ভারারা এক বিবৃতিতে জানান, ‘ইন্টারনেটের মুখোশের আড়ালে থেকে যেসব চতুর কম্পিউটার অপরাধী অপরাধ করে বেড়াচ্ছে তারা কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।’ সূত্র : বিবিসি, আল-জাজিরা।কালের কণ্ঠ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV