Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ছেলেদের হাত ধরে ঈদগাহে যেতে পছন্দ করতেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: August 16, 2012 | 11:21 AM

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নুহাশপল্লীতে আজ বৃহস্পতিবার বাদ আসর মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাঁর স্বজনেরা যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে যোগ দেন লেখকের চার শতাধিক ভক্ত। ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের মেহের আফরোজ শাওন বলেন, রোজার মাসটা হুমায়ূন খুব পছন্দ করতেন। রোজার মাসে আয়োজন করে সবাইকে নিয়ে ইফতার করাটাই তাঁর পছন্দের ছিল। যখন নুহাশপল্লীতে শুটিং চলত, তখনো তিনি সবাইকে নিয়ে একসঙ্গে  ইফতার করতেন। শাওন আরও বলেন, ‘ঈদের দিন ছেলেদের হাত ধরে ঈদগাহে যাওয়াটা তাঁর খুবই পছন্দের ছিল। এবার ঈদে সেই দৃশ্যটা আমি অনেক মিস করব। বরাবরই হুমায়ূন আহমেদ পোশাকের ব্যাপারে উদাসীন ছিলেন। তবে ঈদের দিনে বাবা-ছেলেরা একই রকম পাঞ্জাবি পরে ঈদগাহে যেতেন। বিশেষ করে সাদার মধ্যে নীল রঙের কাজ করা পাঞ্জাবি ছিল তাঁর পছন্দের।’ শাওন আরও জানান, ‘এবারের ঈদ নুহাশপল্লীতেই করা হবে, সে জন্য ঈদের আগের দিনই নুহাশপল্লীতে চলে আসব।’ প্রথমে ইফতারে নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও  নুহাশ আহমেদের যাওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ অসুবিধার কারণে তাঁরা ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ইফতার মাহফিলে হুমায়ূন স্যারের প্রথম পক্ষের ছেলেমেয়েরা এবং মা ও ভাইয়েরাও অংশ নেননি। হুমায়ূন  আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক গাজীপুরের আইনজীবী নুরুল আমিন জানান, স্মৃতি সংসদ ও  গাজীপুরবাসীর উদ্যোগে ওই আয়োজন করা হয়েছে। বাদ আসর থেকে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া শুরু হয়। পরে ইফতারের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। ইফতার মাহফিলে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ছাড়াও তাঁর মা সাংসদ তহুরা আলী, অন্যপ্রকাশের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলামের স্ত্রী তানজিনা রহমান ও দুই সন্তান ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। গত ৯ আগস্ট নুহাশপল্লীতে হুমায়ূন আহামেদ স্মৃতি সংসদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এ সময় নোভা, শীলা, বিপাশাসহ তাঁদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি আইনজীবী এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে গাজীপুরের পিপি নুরুল আমিনকে আহ্বায়ক করে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।গাজীপুর প্রতিনিধি,প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV