ছয় মাসের মধ্যে ওয়ান ইলেভেনের মত সরকার আসতে পারে:নিউইয়র্কে আসিফ নজরুল
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র :
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল আয়োজিত এ মতবিনিময় সভায় ড. আসিফ নজরুল বলেন, সামনের নির্বাচন অবশ্যই সুষ্ঠুভাবে এবং সবার কাছে গ্রহণযোগ্য করার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের পূর্বশর্ত নির্বাচন। তাই নির্বাচনকে বিতর্কমুক্ত রাখার মূল দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক বিশ্বাসে আমাদের ভিন্নতা থাকতে পারে। কিন্তু মৌলিক বিষয়ে সব দলকে ঐকমত্যে পৌঁছতে হবে।
ড. আসিফ নজরুল আরো বলেন, দেশের সকল ক্ষেত্রেই অনেক মেধাবী তারুণ্য রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক যোগ্য নেতৃত্ব পেলে বিভিন্ন পর্যায়ে দেশের মানুষের অবদানের কারণে বিশ্ববাসী সম্মান জানাতে বাধ্য হবে। তিনি নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।
রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন উল্লেখ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসিফ নজরুল। তিনি রাজনীতির উর্ধ্বে ওঠে দেশের স্বার্থে সকল প্রবাসীদের কাজ করার আহবান জানান।
সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকোর সভাপতিত্ব মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক আহমেদ মুসা। সভার সঞ্চালক ছিলেন সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশবাংলার সম্পাদক চৌধুরী সারওয়ারুল হাসান, প্রবীণ সাংবাদিক ম্ঈনুদ্দিন নাসের প্রমূখ। নিউইয়র্কের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সম্পাদক-সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সাহিত্যিকসহ সুধীজনেরা প্রায় ২ ঘন্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








