Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল খান শওকত রচিত নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: March 29, 2022 | 9:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:গত ২৬ মার্চ (২০২২) তারিখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জ.বি) মুজিবমঞ্চে মঞ্চায়িত হল নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত  রচিত নাটকের ছায়া অবলম্বনে নাঈম রাজের নির্দেশনায় বিশেষ নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পুরো পরিবারের উপর যে জঘন্য ও নারকীয় হত্যাকান্ড চালানো হয়েছে এবং এই হত্যাকান্ডের নেপথ্যে কারা জড়িত, কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিলো এরকম অনেক জানা ও অজানা তথ্যের ভিত্তিতে নাটকটি নির্মাণ করা হয়।

নাটকিতে অভিনয় করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলাসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ মুক্তমঞ্চ পরিষদ এর সভাপতি এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নাঈম রাজের নির্দেশনায় “বঙ্গবন্ধু শেখ মুজিব”নাটকে অভিনয় করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উম্মি হানি, রাকিবুল ইসলাম নিলয়, শৈলী কর্মকার, মায়িশা কাশপিয়া অদ্রি, ইবনে সিনা ইউনুস, মো মুসতাকিন মিয়া, ফারহানা উল্লাহ অর্থি, মুগ্ধ আনন, মো. পাবেল হোসাইন, হাবিবা আক্তার হিয়া এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের খায়রুল হাসান আকাশ। আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন সৌমিক বোস, পোশাক পরিকল্পনা করেছেন কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি এবং আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ্ মাসুদ কিবরিয়া।

এসময় মঞ্চে দর্শক আসনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV