জনদাবির মুখে উইলিয়াম-কেট’র দু’দফা চুম্বন

ইউএসএনিউজ ডেস্ক: বাকিংহাম রাজপ্রাসাদের ব্যালকনিতে নতুন স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকে দু’দফা চুমু দিয়েছেন ডিউক অব কেমব্রিজ উইলিয়াম। ১৯৮১ সালের ২৯শে জুলাই বিয়ের পর তার পিতা প্রিন্স উইলিয়াম ও মা প্রিন্সেস ডায়ানা ওই ব্যালকনিতে দাঁড়িয়েই রাজপরিবারের ইতিহাসে প্রথম চুমু খেয়েছিলেন। সেই পথ অনুসরণ করে উইলিয়াম-কেট স্থানীয় সময় বিকাল ১টা ২৭ মিনিটের সময় প্রথম চুমু খান। এর স্থায়িত্ব ছিল ০.৭৬ সেকেন্ড। তখন দ্য মল এলাকায় ৫ লাখ উত্তাল জনসমুদ্রের ভিতর থেকে আওয়াজ ওঠে- ওয়ান মোর প্লিজ। যে জনতা কড়া রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে, যারা তাদের বিয়ে দেখে আনন্দে মন জুড়াতে অধীর আগ্রহে অপেক্ষমাণ তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করতে পারেননি উইলিয়াম-কেট। তারা ফের দ্বিতীয়বার চুমু খেলেন। এবারের চুমুর স্থায়িত্ব ছিল ১.২৫ সেকেন্ড। দুই মিনিট পর দেয়া এই চুমুর গভীরতা ছিল বেশি। স্থায়িত্ব ছিল বেশি সময়ের। কিন্তু এবার প্রথমবার মুখ সরাতে যান কেট মিডলটন। তখনও উইলিয়াম মুখ এগিয়ে ধরছিলেন আরও চুমুর আশায়। তাই অনলাইন দ্য সান শিরোনাম করেছে- ‘উইলিয়াম: কিস মি কেটি ওয়ান মোর টাইম’। নব দম্পতির চুমু বিনিময়ের সময় আকাশে রয়েল এয়ারফোর্সের বিমান ফ্লাইপাস্ট করছিল। কেট-উইলিয়াম ও অন্যরা উপরে তাকিয়ে তা দেখেন। কিন্তু কেটের সঙ্গী (ব্রাউডস মেইড) ৮ বছরের মারগারিতা আর্মস্ট্রং-জোনস ছোট্ট হওয়ায় সে তা দেখতে পায় নি। কেট তাকে সাহায্য করেন। উপরে তুলে ধরে দেখান। তাকে বলেন- তোমারও হাত নেড়ে অভিবাদনের জবাব দেয়া উচিত।মানবজমিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








