জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ নিউইয়র্ক থেকে ডেনভারে, পরবর্তী থেরাপি ১২ ডিসেম্বর

এনা : জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ কিছুটা সুস্থবোধ করায় ৩ ডিসেম্বর সপরিবারে নিউইয়র্ক থেকে ডেনভারে গেছেন। লেখক দম্পতি ড. জ্যোতিপ্রকাশ দত্ত এবং ড. পূরবী বসুর আমন্ত্রণে হুমায়ূন আহমেদ সেখানে গেছেন এবং ১০ ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন। উল্লেখ্য, হুমায়ূন আহমেদ তার সর্বশেষ গ্রন্থ ‘রং পেন্সিল’ উত্সর্গ করেছেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক ড. জ্যোতিপ্রকাশ দত্ত এবং তার স্ত্রী ড. পূরবী বসুকে। সেখানে তিনি এই দম্পতি প্রসঙ্গে লিখেছেন, ‘এদের সঙ্গে আগে কেন পরিচয় হয়নি।’
এদিকে হুমায়ূন আহমেদের চিকিত্সা প্রসঙ্গে নিউইয়র্কের মুক্তধারার কর্ণধার বিশ্বজিত্ সাহা গতকাল রবিবার জানান, ইতিপূর্বে দেয়া ৪টি থেরাপি বেশ কাজ করেছে। ক্যাটস্ক্যানের রিপোর্টে ইতিবাচক তথ্য পাওয়া গেছে বলে বিশ্ববিখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার রিসার্চ সেন্টার হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন। তাতে হুমায়ূন আহমেদের কোন ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন আপাতত হচ্ছে না। কোলন ক্যান্সার চিকিত্সার জন্য হুমায়ূন আহমেদ নিউইয়র্কে এসেছেন গত সেপ্টেম্বরের প্রথমার্ধে। সাথে রয়েছেন স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই পুত্র। ইতিমধ্যেই তার দ্বিতীয় পর্বের কেমোথেরাপি শুরু হয়েছে ২৮ নভেম্বর। ১৫ দিন অন্তর অর্থাত্ দ্বিতীয় পর্বের দ্বিতীয় কেমোথেরাপি দেয়া হবে ১২ ডিসেম্বর।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








