Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: May 14, 2012 | 6:19 PM

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ আনলেন স্বয়ং এটর্নি জেনারেল মাহবুবে আলম। বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের গঠিত ডিভিশন বেঞ্চে গতকাল সোমবার এটর্নি জেনারেল এ অভিযোগ আনেন। আদালত আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস ‘দেয়াল’-এর দুটি অধ্যায় গত ১১ মে দৈনিক প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে ছাপা হয়। এতে ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের একটি বিবরণ রয়েছে। এটর্নি জেনারেল গতকাল হাইকোর্টে হাজির হয়ে বলেন, “হুমায়ূন আহমেদের ওই উপন্যাসে হত্যাকাণ্ডের বিবরণ যথাযতভাবে প্রকাশ পায়নি। এক জায়গায় তিনি লিখেছেন ‘বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ তাদের মাঝখানে রাসেলকে নিয়ে বিছানায় জড়াজড়ি করে শুয়ে থরথর করে কাঁপছিল। ঘাতক বাহিনী দরজা ভেঙে ভেতরে ঢুকল। ছোট্ট রাসেল দৌড়ে আশ্রয় নিল আলনার পেছনে। সেখান থেকে শিশু করুণ গলায় বললো, তোমরা আমাকে গুলি করো না। শিশুটিকে তার লুকানো জায়গা থেকে ধরে এনে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হলো।”

এ প্রসঙ্গে এটর্নি জেনারেল বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলায় ঘটনার একটি স্বীকৃত বিবরণ রয়েছে। তাতে দেখা যায়, বঙ্গবন্ধুর বাড়ির কাজের ছেলে রমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে রাসেলকে হত্যা করা হয়।’ এ পর্যায়ে আদালত বলেন, ‘আবদুল গাফফার চৌধুরীর একটি নাটকে বঙ্গবন্ধুকে রিসালদার মোসলেহউদ্দিন গুলি করেছে বলে উল্লেখ ছিল। প্রকৃত সত্য হচ্ছে মেজর (বরখাস্ত) নূর চৌধুরী বঙ্গবন্ধুকে গুলি করেছিল। আমি লন্ডনে থাকাকালীন এ বিষয়টি গাফফার চৌধুরীকে জানালে তিনি তা পরে সংশোধন করে দেন। হুমায়ূন আহমেদ শ্রদ্ধাভাজন ব্যক্তি। হয়তো তিনি না জেনে এটি লিখে থাকতে পারেন।’ জবাবে এটর্নি জেনারেল বলেন, ‘একটি স্বীকৃত তথ্য রয়েছে। নানাজন নানা ভাবে লিখলে সত্য তথ্যই আড়াল হয়ে যায়।’ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV