Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জনপ্রিয়তায় রমনির চেয়ে ৯ শতাংশ এগিয়ে ওবামা : ইউএসএ টুডে-গ্যালাপের নতুন জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: April 3, 2012 | 3:20 AM

বারাক ওবামা, মিট রমনিবারাক ওবামা, মিট রমনি 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান-দলীয় মনোনয়নপ্রত্যাশী মিট রমনির চেয়ে জনপ্রিয়তায় কয়েকটি অঙ্গরাজ্যে ৯ শতাংশ এগিয়ে রয়েছেন। নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক ডজনের বেশি অঙ্গরাজ্যে পরিচালিত এক নতুন জনমত জরিপে এমন তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা ইউএসএ টুডে ও গবেষণাপ্রতিষ্ঠান গ্যালাপ পরিচালিত ওই জরিপের ফলাফলে দেখা যায়, প্রধানত দেশের নারী ভোটারদের একটি বড় অংশকে নিজের পক্ষে টানতে সমর্থ হওয়ায় প্রেসিডেন্ট ওবামা ওই সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
যে-কারও পক্ষে ভোট যেতে পারে (সুইং স্টেট), এমন রাজ্য হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে এই জরিপ চালানো হয়। এতে প্রেসিডেন্ট ওবামা নিবন্ধিত ভোটারদের ৫১ শতাংশের সমর্থন পান। অন্যদিকে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি পান ৪২ শতাংশ ভোটারের সমর্থন।
ইউএসএ টুডে জানায়, এক মাস আগেও প্রেসিডেন্ট ওবামা মিট রমনির চেয়ে মাত্র দুই শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে ৫০ বছরের নিচের বয়সী নারী ভোটারদের মধ্যে। ফেব্রুয়ারির মাঝামাাঝি এ ধরনের ভোটারের অর্ধেকের কাছাকাছি ওবামার প্রতি সমর্থন জানান। কিন্তু এখন এই ভোটারের প্রতি ১০ জনের মধ্যে ছয়জনের বেশি তাঁকে সমর্থন জানান। আর রমনির প্রতি তাঁদের সমর্থন ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০ শতাংশে। প্রেসিডেন্ট ওবামা সাবেক ম্যাসাচুসেটস গভর্নরের চেয়ে এ গ্রুপে ২-১-এ এগিয়ে আছেন।
রমনি প্রধানত ৫০ বছর ও এর বেশি বয়সী পুরুষ ভোটারদের সমর্থনের দিক থেকে সুবিধাজনক অবস্থানে আছেন। তাঁদের ৫৬ শতাংশ সমর্থন করেন রমনিকে। অন্যদিকে এসব ভোটারের ৩৮ শতাংশ সমর্থন করেন ওবামাকে।
রিপাবলিকান দলের কৌশল-নির্ধারক সারা টেলর ফ্যাগেনের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, পুরুষদের মধ্যে দলটির ঐতিহ্যগতভাবে প্রভাব রয়েছে। কিন্তু নারী ভোটারদের ৯ কিংবা ১০ শতাংশ সমর্থন কমে গেলে সেটি দলের জন্য ভালো ফল বয়ে আনবে না। এএফপি। প্রথম আলো
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV