Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন নিউজার্সির হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: November 20, 2020 | 11:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : অসুস্থ হয়ে নিউজার্সির হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। স্থানীয় সময় বুধবার থেকে নিউজার্সির প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী। এ তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার। জানা যায়, আগে থেকে বেবী নাজনীনের কিডনিজনিত সমস্যা ছিল। হঠাৎ জ্বরসহ বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন এনাম। বেশ কয়েক বছর ধরে একমাত্র ছেলেকে নিয়ে বেবী নাজনীন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বেবী নাজনীন ১৯৭০ এর দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু করেন। পরের দুই দশকে ক্যারিয়ারের শীর্ষ সময় উপভোগ করেন তিনি। গায়িকার জনপ্রিয় গানের তালিকায় আছে— এলোমেলো বাতাস, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে, দু’চোখে ঘুম আসে না ও কাল সারা রাত ছিল স্বপনের রাত। ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রের গানের জন্য ২০০৩ সালে জাতীয় পুরস্কার পান তিনি।

ট্যাগ:
Situs Streaming JAV