জাকারবার্গের প্রধান পারিবারিক নিরাপত্তা কর্মকর্তা লিয়াম দায়িত্ব ছাড়ছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকের নির্বাহী মার্ক জাকারবার্গের পরিবারের নিরাপত্তায় থাকা শীর্ষ কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন লিয়াম বুথের। তার বিরুদ্ধে যৌন অসদাচরণ এবং বর্ণ বৈষম্যের অভিযোগ আনা হয়। যদিও তদন্তে সেই অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ মেলেনি।
বিজনেস ইনসাইডার জানায়, জাকারবার্গের পারিবারিক নিরাপত্তার দায়িত্ব ছিল লিয়াম বুথের। সেই সঙ্গে এই বিলিয়নিয়ার দাতব্য প্রতিষ্ঠান দ্য চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভেরও দেখাশোনা করতেন তিনি। সেখানে দুই প্রাক্ষন সহকর্মী গত মে মাসে তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তোলে। ফেসবুকের এক মুখপাত্র জানান বিজনেস ইনসাইডারকে জানান, বুথের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো তথ্য প্রমাণ পায়নি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এবং আইনি পরামর্শ সংস্থা টোলেস অ্যান্ড ওলসোন। তবুও দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বুথ। বুথের ভবিষ্যৎ যাত্রার প্রতি শুভকামনা জানিয়ে তার দায়িত্ব ও সেবার প্রতি কৃতজ্ঞতা জানায় ফেসবুক।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








