জাতিসংঘের অভিবাসী অধিকার বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ
জাতিসংঘের অভিবাসী অধিকার বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রসচিব মোঃ শহীদুল হক। অভিবাসী শ্রমিকদের অধিকার-বিষয়ক আন্তর্জাতিক কমিটির (আইসিআরডব্লিউএম) সদস্য হিসাবে তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ এবারই প্রথম অভিবাসীদের অধিকার-বিষয়ক আন্তর্জাতিক কমিটিতে নির্বাচিত হলেন। অভিবাসী-বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুযায়ী, বিশ্বজুড়ে অভিবাসী অধিকার সুরক্ষার দেখভাল করা এ কমিটির কাজ।
জাতিসংঘে অভিবাসী অধিকার বিষয়ক ১৪ সদস্যের কমিটির ৭টি শূন্য পদে নির্বাচন হয়। ৯ জন প্রার্থী এতে অংশ নেয়। সংস্থার ৪৬ ভোটারের মধ্যে ৪৪ জন ভোটদান করে। দু’জন অনুপস্থিত ছিল। বাংলাদেশ ৩৯টি ভোট পেয়ে দ্বিতীয় হয়। ৪১টি ভোট পেয়ে শ্রীলঙ্কা প্রথম অবস্থান অর্জন করে। বিজয়ী অন্যদেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপাইন (প্রাপ্ত ভোট ৩৮), সেনেগাল (প্রাপ্ত ভোট ৩৫), হন্ডুরাস (প্রাপ্ত ভোট ৩২), আর্জেন্টিনা (প্রাপ্ত ভোট ৩০), মালি (প্রাপ্ত ভোট ২৫)। নির্বাচনে তুর্কি ও কিরগিজ রিপাবলিকান যথাক্রমে ২০ ও ২৩ ভোট পেয়ে হেরে যায়। বাংলাদেশ এই কমিটিতে নির্বাচিত হতে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘ সাধারন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড.এ.কে আব্দুল মোমেন সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যাপক যোগাযোগ করেন। যে কারনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনী প্রচারনা চালাতে মে মাসের ১৭ তারিখ পররাষ্ট্র সচিব শহিদুল হক ও নিউইয়র্ক ঘুরে গেছেন।
মোঃ শহীদুল হক এ বছরের জানুয়ারির প্রথমার্ধে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কাজ করেছেন। এ সময় তিনি জেনেভায় আইওএমের সদর দপ্তর এবং ঢাকা ও কায়রোতে সংস্থার কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








