Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয় মেয়াদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বান কি মুন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: June 6, 2011 | 5:57 PM

ইউএসএনিউজ ডেস্ক: জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বান কি মুন। এরই মধ্যে এ বিষয়ে তিনি প্রচারণা শুরু করে দিয়েছেন। সমর্থন পেয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র থেকে। ফলে জাতিসংঘে দ্বিতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার পথ অনেকটাই সুগম। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে তিনি প্রার্থিতা ঘোষণা করতে পারেন। এরই মধ্যে তিনি সমর্থন পেয়েছেন যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য দেশ থেকে। গতকাল সকালে জাতিসংঘ সদস্যদেশ, বিশেষত এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার প্রার্থিতার বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা। এরপর একটি সংবাদ সম্মেলন ডেকে তিনি প্রকাশ্যে দ্বিতীয়বারের মতো ৫ বছর মেয়াদে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করবেন। বানের বর্তমান মেয়াদ শেষ হবে ৩১শে ডিসেম্বর। পরবর্তী মেয়াদে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ ভাগ বলে মন্তব্য করেছেন নিরাপত্তা পরিষদের এক কূটনীতিক। এ খবর দিয়েছে বিডি নিউজ। এতে আরও বলা হয়েছে, সাধারণত নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘ মহাসচিব নির্বাচন করে থাকে। ভেটো ক্ষমতাসম্পন্ন ৫টি দেশের সিদ্ধান্তেই মূলত কে এ পদে আসীন হবেন- তা নির্ধারিত হয়।

ট্যাগ:
Situs Streaming JAV