জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অটিজম বিষয়ক রেজুলেশন পাশ হওয়ায় বাংলাদেশ মিশনে অভ্যর্থনা, পুতুলকে অভিনন্দন
নিউইয়র্ক : জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অটিজম বিষয়ক রেজুলেশন সর্ব সম্মতিতে পাশ হওয়ায় বাংলাদেশ মিশনে বুধবার সন্ধ্যায় বিশেষ অভ্যর্থনার আয়োজন করা হয়। মান্যবর স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন সবাইকে স্বাগত জানান। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। বাকংলাদেশ মিশন এবং অটিজম স্পিকস যৌথভাবে এই অভ্যর্থনার আয়োজন করে। এতে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের সাধারন পরিষদের প্রেসিডেন্ট নাতাসা জেরোমিক এবং অটিজম স্পিকসের মি. এনডিসি।
এছাড়া বেশ কয়েকটি দেশের স্থায়ী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাঙালীরা এই অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ জাতীয় কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারপার্শন শেখ সায়মা হোসেন পুতুলকে এই সফলতার জন্য অভিনন্দন জানান। মান্যবর স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেনসহ উপস্থিত সকলেই অটিজম আন্দোলনের বিশ্ব নেত্রী সায়মা হোসেনকে অভিনন্দন জানান।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








