Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ দিনের যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক পৌছেছেন : আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসুচি পালন

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: September 23, 2012 | 2:00 PM

This video was posted live during Ekushey TV News at night  01:00 am from ViewersWorld on Livestream.com – http://new.livestream.com/accounts/812609/events/1315534/videos/4029861

মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রোববার  নিউইয়র্কে এসে পৌছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নয় দিনের সরকারি সফরে  সকাল নিউইয়র্কে আসেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৯টা জেএফকে বিমানবন্দর এসে পৌছায়। পররাষ্ট্র মন্ত্রী দীপুমনি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এর পতœী সেলিনা মোমেন ও জাতি সংঘে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন প্রধানমন্ত্রীকে অভ্যত্থনা জানান। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)’র সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে আসেন।  প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জন এফ কেনেডি বিমানবন্দর এলাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নর্থ আমেরিকা আওয়ামীলীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসুচি পালন করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,নর্থ আমেরিকা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে স্বাগত জানিয়ে পৃথক আনন্দ মিছিল ও  সমাবেশ করে। বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শণ করে। আওয়ামীলীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসুচি পালন কালে ভিন্ন পথ দিয়ে প্রধানমন্ত্রী  বিমানবন্দর ত্যাগ করেন। সমাবেশকারীরা কেউই তাকে দেখতে পাননি। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমাবেশে সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধরণ সম্পদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধরণ সম্পদক নিজাম চৌধুরী বক্তব্য রাখেন। নর্থ আমেরিকা আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি ড. প্রদীপ রঞ্জণ কর, সাধরণ সম্পাদক আব্দুর রহিম বাদশা প্রমুখ। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন শ্লোগান দেয়। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সফল রাষ্ট্র নায়ক হিসেবে উল্লেখ করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তোলে ধরে বক্তব্য দেন। বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের সময় বক্তব্য রাখেন বিএপি নেতা আবদুল লতিফ স¤্রাট, গিয়াস আহমদ, মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, আকতার হোসেন বাদল, শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ প্রমখ। এ সময় তারা রসরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। বক্তারা বলেন, অবিলম্ভে তত্ত্বাবধায়ক সরকার প্রথা পুনর্বহাল না করলে প্রবাসেও দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে যোগদিতে ২৩ শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অংশ নিবেন। প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক ও সংবর্ধনা সভায়ও যোগদান করবেন। তিনি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর রুজভেল্ট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত অটিজম বিষয়ক এক বৈঠকেও যোগদান করবেন। প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২ অক্টোবর সকালে ঢাকা পৌঁছবেন।

জেএফকে বিমানবন্দরে হাসিনার দেখা পেলেন না নেতা-কর্মীরা

 এনা, নিউ ইয়র্ক  : নিউ ইয়র্কে  জেএফকে এয়ারপোর্টে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি আওয়ামী লীগের    নেতা-কর্মীরা। একইভাবে কালো পতাকা বিক্ষোভ দেখাতেও সক্ষম হননি বিএনপি-তারেক পরিষদ-যুবদলের নেতা-কর্মীরা। এয়ারপোর্ট নিরাপত্তা রক্ষীরা শেখ হাসিনাকে স্বাগত জানাতে আসা আওয়ামী পরিবারের লোকজন এবং বিক্ষোভ দেখাতে আসা বিএনপি’র লোকজনকে কর্ডন করে রাখে। নির্দিষ্ট একটি এলাকার বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আমিরাত এয়ারলাইন্সের ফ্লাইট এয়ারপোর্টে অবতরণের পরই এরাইভাল টার্মিনালের সব গেট বন্ধ করে দেয়া হয়। খোলা রাখা হয় একটিমাত্র গেট। সেটিও ছিল নিরাপত্তারক্ষীদের দখলে। সাংবাদিকরাও ছিলেন নিরাপত্তারক্ষীদের টার্গেট। এমনি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরাইভাল টার্মিনালের বিশেষ গেট দিয়ে হোটেলের উদ্দেশে রওনা দেয়ার ১০ মিনিট পর সবাই জানতে পারেন বিষয়টি। এরপর অনেকে ছোটেন ম্যানহাটনে হোটেল গ্র্যান্ড হায়াতের উদ্দেশে।  প্রসঙ্গত উল্লেখ্য, দু’বছর আগে জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে আসা লোকজনের সঙ্গে বিএনপি’র রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছিল। সে কারণেই হয়তো এবার এমন কঠোরতা অবলম্বন করা হয়েছে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এয়ারপোর্টে শেখ হাসিনাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্থায়ী প্রতিনিধি ড. একেএ মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। জাতিসংঘের চলতি ৬৭তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ৮ দিনের সফরে শেখ হাসিনা স্থানীয় সময় সকাল ৮.৪২ মিনিটে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন। সে সময় বাইরে চলছিল তুমুল উত্তেজনা। পাশাপাশি দূরত্বে বিএনপি ও আওয়ামী লীগের শ’ শ’ নেতাকর্মী পরস্পরবিরোধী স্ল্লোগানে মেতে ওঠেন। বিএনপি এক সময় শেখ হাসিনার নাম ধরে একটি স্লোগান দিলে  (চোর চোর বিশ্ব চোর-শেখ হাসিনার গোষ্ঠী চোর) তার প্রতিবাদ জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি বিএনপিকে সংযত হওয়ার আহ্বান জানালে এ নিয়ে উভয়পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে এবং সবাইকে স্লোগান থেকে বিরত হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে শ’ শ’ দাঙ্গা পুলিশ ওই স্থানে অবস্থান নেয় এবং ঘণ্টাখানেক নিরাপত্তা প্রহরীর বেষ্টনীতে নিজ নিজ কর্মসূচি পালন করে উভয় গ্রুপ। আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ ও সেক্রেটারি ফরিদ আলম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদুর রহমান চৌধুরী, মহিলা নেত্রীর মধ্যে ছিলেন- মমতাজ শাহানা, মোর্শেদা জামান। বস্টন, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, নিউ ইয়র্ক মহানগরের সকল বরো কমিটি, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিপুলভাবে শেখ হাসিনাকে স্বাগত জানাতে সমবেত হন। তার পাশেই অবস্থান নেয় নর্থ আমেরিকা আওয়ামী লীগের  নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন আবদুর রহিম বাদশা, লুৎফুল করিম প্রমুখ। অপরদিকে বিএনপি’র নেতৃত্বে ছিলেন- আলহাজ আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, এমএ বাতিন, আবু সাঈদ আহমেদ, বেলাল মাহমুদ, জসীমউদ্দিন, এমএ খালেক প্রমুখ। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এনাকে বলেছেন, ২৩শে সেপ্টেম্বর নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন পরবর্তী বিভিন্ন কর্মসূচি এবং প্রবাসের সর্বশেষ অবস্থা জানার জন্য। ২৪শে সেপ্টেম্বর সকালে জাতিসংঘে ‘আইনের শাসন বিষয়ে’ উচ্চপর্যায়ের সম্মেলনে স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি শুরু হবে। অপরদিকে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ বলেছেন যে, ‘যেখানে হাসিনা সেখানেই বিক্ষোভ কর্মসূচি’ অব্যাহত থাকবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন এনার কাছে।
ট্যাগ:
Situs Streaming JAV