Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভ : খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: June 26, 2018 | 11:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জাতিসংঘে সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার যতই কূটকৌশল করুক না কেন বাংলাদেশে একজন জিয়ার আদর্শের সৈনিক জীবিত থাকতে সে কৌশল বাস্তবায়ন করতে দেয়া হবে না।

সোমাবার ২৫ জুন বিকেলে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি, অংঙ্গ এবং সহযোগি সংগঠনের সিনিয়র নেতা ছাড়াও যুক্তরাষ্ট্র যুবদলের সর্বস্তরের নেতারা অংশ নেন। এসময় নেতাদের গগনবিদারী শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আসপাশের এলাকা। বিক্ষোভ সমাবেশে সড়ক দিয়ে হেটে যাওয়া ভিনদেশি ও আইনপ্রয়োগকারী সংস্থার দায়িত্বরতদের নজর কাড়ে এ বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে যোগ দিতে আসে নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাগ ও ফেস্টুন প্রদর্শন করেন। এসব ফেস্টুনে ‘খালেদার নি:শর্ত মুক্তি চাই, মুক্তি দিতে হবে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা কেন, এ মামলা প্রত্যাহার  করতে হবে, টুকুর উপর পুলিশী নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত চাই’ শ্লোগান স্থান পায়। দুই ঘন্টারও অধিক সময় পর্যন্ত চলা বিক্ষোভ সমাবেশে মুহুমুর্হ ম্লোগান ছিল নেতাকর্মীদের মুখে।

বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। এ স্বাধীনতাযুদ্ধের ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান। বাংলাদেশে গণতন্ত্র আজ বিপন্ন। এ গণতন্ত্র পূর্ণরুদ্ধারের ঘোষক এখন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

বক্তারা আরো বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে সরকার একটি প্রহসনের নির্বাচনের পায়তারা করছে। সরকারের এ মনোভাব ইতোমধ্যে বাংলাদেশের জনগণ জেনে গেছেন। তাই সরকার ভীত হয়ে খালেদা জিয়াকে জেলে বন্দি: রেখেছে।

নেতাদের এ বক্তব্যের পর বিক্ষোভে অংশ নেয়া কর্মীরা শ্লোগান দিতে থাকেন, ‘ জেলের তালা ভাঙ্গব, খালেদাকে মুক্ত করে আনব’। তারেক রহানের বিরুদ্ধে মিথ্যা মামলা কেন জবাব চাই, জবাব চাই, টুকুকে নির্যাতন কেন জবাব চাই, জবাব দিতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরী। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা:  মজিবুর রহমান মুজিব, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো: হেলাল উদ্দিন, কামাল সাঈদ মোহন, মাহমুদুর রহমান, আবুল হাসেম শাহাদত, এমলাক হোসেন ফয়সাল, ফারুক চৌধুরী, এবাদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ডা: তারেক জামান, ডা. জাহিদ দেওয়ান শামীম, হাসানুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি হেলালুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ মিজান, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সাধারণ সম্পাদক মো: রেজাউল আজাদ ভূঁইয়া রেজা, মাইনুল ইসলাম মুহিদ, বিএম বাদশা, আরশাদ খান, মাষ্টার শাহজাহান, নাজিম খান, লাল মিয়া ( মহসিন ) প্রমুখ।

বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মুজিবুর রহমান মুজিব বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের কর্মকান্ডের প্রতিবাদ জানাতে। আমরা বলতে চাই বাংলাদেশে আজ গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। কথা বললেই গুম-খুন হচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিদিনই মামলা দেয়া হচ্ছে। তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি রাখা হয়েছে। দেশের মানুষ নয় দুনিয়ার সব মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়।

যুুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, আজ আমরা জাতিসংঘের সামনে দাঁিড়য়েছি দুনিয়ার প্রতিনিধিত্বশীল মানুষকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানানোর জন্য। বাংলাদেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। চলছে বাকশালী রাজনীতি। বাংলাদেশে গণতন্ত্র নেই। বিএনপি নেতাকর্মীদের কথা বলতে দেয়া হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আপোষহীন নেত্রীকে জেলে বন্দি: রাখা হয়েছে। নির্বাচন হলে বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে উদ্দেশ্যে খালেদা জিয়াকে বন্দি: রাখা হয়েছে।

তিনি সরকারের প্রতি হু্িরশয়ারি উচ্চারণ করে বলেন, মনে রাখবেন বিএনপির একজন নেতাকর্মীও জীবিত থাকতে খালেদা জিয়া বিহীন নির্বাচন বিএনপির মাটিতে হতে দেয়া যাবে না।

জিল্লুর রহমান জিল্লু বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমনাসহ সকল নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, নির্বাচনে বিজয় হতে পারবে না জেনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা একটি প্রহসনের নির্বাচন দিতে চাই। বাংলাদেশের মানুষ এ ধরনের প্রহসন বুঝেন। বাংলাদেশের জনগণ বোকা না। বাংলাদেশের মানুষ ভালভাবেই জানেন কখন কি করতে হয়। আওয়ামী লীগ সরকার যদি আবারও ৫ জানুয়ারির মত একটি নির্বাচন দিতে চায় তাহলে দুর্বার  আন্দোলনের মাধ্যমে বিএনপি নেতাকর্মী ও জনগণ তা রুখে দেবে। তিনিও খালেদা জিয়ার মুক্তি দাবী করেন। তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বলেন, বিএনপি নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলন ছাড়া আর কোন পথ নেই। এই স্বৈরচারি সরকারকে হটাতে হবে দুর্বার আন্দোলনের মাধ্যমে। বিএনপি নেতাকর্মীরা সেই লক্ষ্যেই এগুচ্ছেন। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে এবার ফ্যাসিবাদী সরকারকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে।

তিনি বলেন, সরকার বিএনপির জনপ্রিয়তা বুঝতে পেরে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখেছে। একজন বিএনপি নেতাকর্মীও জীবিত থাকতে খালেদা জিয়াকে জেলে বন্দি থাকতে দেবে না। আমরা জেলের তালা ভাঙ্গবো। গণতন্ত্রের মা, বাংলাদেশের মা খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশেআল্লাহ। এসময় তিনি তারেক রহমানসহ সকাল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবকে পুলিশী নির্যাতনের কঠোর প্রতিবাদ জানান। তিনি এ নিয়ে বিচারবিভাগীয় তদন্তেরও দাবী করেন। বক্তব্যের শেষে আবু সাইদ আহমদ ‘ নীরব ভাইয়ের উপর নির্যাতন কেন, জবাব চাই, জবাব দিতেই হবে’ বলে শ্লোগান ধরেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV