Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: নিউইয়র্কে মিট দ্য প্রেসে স্থায়ী প্রতিনিধি ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: September 17, 2012 | 7:22 PM

সালাউদ্দীন আহমেদ, নিউ ইয়র্ক : জাতিসংঘের আসন্ন ৬৭তম সাধারন অধিবেশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ  করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিবেশেন ভাষণদান, বিশ্বশান্তি বিষয়ক সম্মেলনে  সভাপতিত্ব, অটিজমের উপর আন্তর্জাতিক সম্মেলনসহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ  নেবেন এবং দেশের প্রতিধিত্ব করবেন। জাতিসংঘের অধিবেশনে যোগদান উপলক্ষ্যে  প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এসে পৌঁছবেন এবং ২৯ সেপ্টেম্বর দেশের  উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। নিউইয়র্ক সফরকালীন সময়ে যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক না  হলেও এক প্রাতরাশ সভায় তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ২৫ সেপ্টেম্বর বিশ্ব শান্তি বিষয়ক এক সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং ২৭ সেপ্টেম্বর  সন্ধ্যায় সাধারণ অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময়ে  ২৫-২৮ সেপ্টম্বর প্রধানমন্ত্রী খুবই কর্মব্যস্ত সময় কাটাবেন।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব  আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন উপরোক্ত তথ্য জানান।  গত ১৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা  করেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের কর্মসূচী এবং জাতিসংঘের  আসন্ন অধিবেশনে বাংলাদেশের অবস্থান ও ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, মূলত: ১৮  সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৬৭তম অধিবেশন শুরু হচ্ছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে  জাতিসংঘের উচ্চ পর্যায়ের অধিবেশন। এই অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী  আমিরাত এয়ারলাইন্স যোগে নিউইয়র্ক এসে পৌঁছবেন ২৩ সেপ্টেম্বর সকালে কিম্বা বিকেলে, উঠবেন গ্র্যান্ড হায়াত হোটেলে। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর অপরাহ্ন তিনটায় জাতিসংঘ  ভবনে অনুষ্ঠিতব্য হাইলেবেল রুল অব ল’ বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখবেন। বিশ্বের ৮২টি  দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের  প্রথম বক্তা। তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী অব্যাহত সংঘাত, যুদ্ধ, সন্ত্রাস প্রভৃতি  বিষয় স্থান পাবে।

একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিতব্য  প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা প্রদত্ত রিসেপশন পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  যোগ দেবেন। ২৫ সেপ্টেম্বর সকাল ৮টায় অধিবেশনে যোগদানকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের  সম্মানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রদত্ত ব্রেকফাস্ট সভায় প্রধানমন্ত্রী শেখ  হাসিনা যোগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টায় যোগ দেবেন জাতিসংঘের  অধিবেশনে। এই দিন অধিবেশনের শুরুতে চিরাচরিত নিয়মানুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট  প্রথম ভাষণ দেবেন। ব্রাজিলের প্রেসিডেন্টের পর ভাষণ দেবেন প্রেসিডেন্ট বারাক হোসেন  ওবামা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে তার মূল ভাষণ দেবেন ২৭  সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায়।

ড. আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর মিশরের প্রেসিডেন্টর সাথে আনুষ্ঠানিক বৈঠক  ছাড়াও দুপুরে জাতিসংঘের শিক্ষা বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিকেলে পিস  বিল্ডিং কমিশনের সভায় যোগ দেবেন। বাংলাদেশ এই কমিশনের চেয়ারম্যান। ৩৮টি দেশ এই  কমিশনের সদস্য। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের  ভূমিকা তুলে ধরবেন। ড. মোমেন জানান, ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় এশিয়া সোসাইটিতে  অনুষ্ঠিতব্য ক্লাইমেট ফোরামের সম্মেলন উদ্বোধন করবেন। একই দিন দুপুরে প্রধানমন্ত্রী  অপুষ্টি বিষয়ক সম্মেলনে যোগ দেবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষন  করবেন। এছাড়া এদিন সন্ধ্যায় তিনি ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত  নাগরিক সম্বর্ধনা সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭  সেপ্টেম্বর অটিজম-এর উপর অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেবেন। বিশ্বের ৩১টি দেশের ফাস্ট  লেডিগণ এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন মিসেস বান কি মুন। ড. আব্দুল মোমেন জানান, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ভয়েস অব আমেরিকা প্রভৃতি  বিশ্বখ্যাত মিডিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়ার জন্য প্রস্তাব  এসেছে। এসব প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এছাড়াও একাধিক দেশের রাষ্ট্র ও সরকার  প্রধানের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন জানান।

ড. আব্দুল মোমেন বলেন, ২৮  সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। পারিবারিকভাবে দিনটি পালন করা হবে।  প্রধানমন্ত্রী তার সরকারী সফরের বাইরে মেডিক্যাল চেক আপ করাবেন বলে রাষ্ট্রদূত  সাংবাদিকদের অবহিত করেন। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থাকবেন ৬০জনের মতো।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে  উপস্থিত বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন  সময়ে প্রতিদিন প্রেস ব্রিফিং-এর ব্যবস্থা, প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আয়োজন, সাংবাদিক সম্মেলনে শুধুমাত্র কর্মরত সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন  বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে ড. মোমেন  প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন সময়ে বাংলাদেশ মিশনে প্রেস বুথ স্থাপন এবং  প্রতিদিন প্রেস বুথ থেকে সাংবাদিকদের তথ্য সরবরাহ আর সাংবাদিক সম্মেলন আয়োজনের  আশাবাদ ব্যক্ত করেন। তবে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের দিন, তারিখ, সময় এখনো  চুড়ান্ত হয়নি।

ড. আব্দুল মোমেন বলেন, গত  বছরের ৬৬তম অধিবেশন চলাকালে জাতিসংঘ ভবনের অভ্যন্তরে সংঘটিত অপ্রীতিকর ঘটনার  প্রেক্ষিতে আসন্ন অধিবেশনে এবার জাতিসংঘের অভ্যন্তরে কোন রাষ্ট্র বা সরকার প্রধানের  সাথে তাঁদের নিজস্ব নিরাপত্তা কর্মীকে প্রবেশ করতে দেয়া হবে না।

অপর এক প্রশ্নের উত্তরে  রাষ্ট্রদূত ড. বলেন, প্রেসিডেন্ট ওবামার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানিক  কোন বৈঠক হবে না। এব্যাপারে উভয় দেশের পক্ষ থেকে কোন উদ্যোগও নেয়া হয়নি। তবে  প্রেসিডেন্ট ওবামা প্রদত্ত ব্রেকফাস্ট সভায় উভয়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হবে।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এক প্রশ্বের উত্তরে রাষ্ট্রদূত  মোমেন বলেন, ব্রাজিল ইমার্জিং দেশ। ব্রাজিলের সাথে বাংলাদেশের সু সম্পর্ক জোরদার  করতে ইতিমধ্যেই ব্রাজিলে বাংলাদেশের মিশন খোলা হয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে  রাষ্ট্রদূত ড. মোমেন বলেন, একজন বাংলাদেশী-আমেরিকান হিসেবে জাতিসংঘে বাংলাদেশের  স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালনে কোন সমস্যা নেই বা বাঁধাও নেই। তিনি জানান, জাতিসংঘে বিশ্বের ২৯টি দেশের প্রতিনিধি রয়েছেন যারা ইউএস সিটিজেন অথবা অন্য দেশের  নাগরিক।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV