Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জাতিসংঘে ইকোসক ও পিস বিল্ডিং কমিশনের যৌথ উদ্যোগে বিশেষ আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: June 6, 2012 | 10:55 AM

নিউইয়র্ক : গত  ৪ই জুন জাতিসংঘে ইকোসক ও পিস বিল্ডিং কমিশনের যৌথ উদ্যোগে কিভাবে যুদ্ধধ্বিস্ত দেশগুলোতে যুবকদের জন্য চাকুরির সুযোগ তৈরী করা যায়, এব্যাপারে এক বিশেষ আলোচনা সভা হয়েছে। উক্ত সভায় পিস বিল্ডিং কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন সভা পরিচালনা করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি যুদ্ধের পরবর্তী অবস্থা থেকে সংঘর্ষ এড়িয়ে কিভাবে দারিদ্র্য থেকে মুক্ত হওয়া যায় তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিশ্বের যুদ্ধোত্তর দেশগুলোতে বিলিয়নের উপর মানুষ দারিদ্র্য সীমানার নীচে বসবাস করে এবং এসমস্ত দেশগুলো এমডিজি এর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সহরাব্দের লক্ষ্যে পৌছার জন্য অবশ্যই সে সমস্ত দেশে চাকুরির সুযোগ সুবিধা তৈরী করতে হবে বিশেষ করে যুবকদের জন্য। আসন্ন রিও+২০ সম্মেলনে চাকুরির সুযোগ তৈরি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন এবং পৃথিবীতে শান্তি বজায় রাখার বিষয়গুলো তুলে ধরা হবে। ড. মোমেন আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থায়ী শান্তি ও উন্নয়নের “পিপলস্ এমপাওয়ারমেন্ট” বা জনগণের ক্ষমতায়নের উপর সমূহ জোর দিয়েছেন। পৃথিবীতে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার জন্য জনগণের ক্ষমতায়ন সবিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন প্রধানমন্ত্রীর ছয়টি লক্ষ্যের মধ্যে উপযুক্ত শিক্ষা এবং ট্রেনিংয়ের মাধ্যমেই চাকুরির সুযোগ সৃষ্টি করে দীর্ঘস্থায়ী শান্তি আনয়ন সম্ভব।

 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV