Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ’র স্থায়ী প্রতিনিধির আবাসিক এপার্টমেন্ট ক্রয়॥ প্রতিমাসে সাশ্রয় ১০ হাজার ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: June 21, 2013 | 12:54 PM

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধির স্থায়ী আবাসনের জন্য এপার্টমেন্ট ক্রয় করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী সম্পত্তি হওয়ায় সুলভ মূল্যে মাত্র তিন দশমিক পঁচিশ লাখ ডলারে তিন হাজার তিনশ বর্গফুটের এই এপার্টমেন্ট কেনা সম্ভব হয়েছে। জাতিসংঘ সদর দপ্তর থেকে সিকি কিলোমিটার দূরে নিউইয়র্কের ম্যানহাটনে এই ফ্লাটটি কেনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর মিশন প্রতিষ্ঠার ৩৯ বছরে বর্তমান শেখ হাসিনা সরকারের সময় প্রথম মিশনের কার্যালয়ের জন্য জাতিসংঘ সদর দপ্তরের সন্নিকটে একটি ফ্লোর কেনা হয়। এতে মিশনের অফিস ভাড়া বাবদ মাসে ৩৪ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ২৭ লাখ টাকা সাশ্রয় হয়।  ২০০৯ সালে মিশনের নিজস্ব অফিস কেনার পর গত সাড়ে তিন বছরে এই খাতে বাংলাদেশ সরকারের সাশ্রয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। মিশন প্রধানের আবাসিক এপার্টমেন্ট কেনার পর এই খাতে সরকারের বছরে সাশ্রয় হবে প্রায় এক কোটি টাকা। সম্প্রতি মিশন মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এপার্টমেন্ট কেনার দলিলে স্বাক্ষর করেন মান্যবর স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন। এপার্টমেন্ট কেনার দলিলে স্বাক্ষরের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড.এ.কে আব্দুল মোমেন বলেন, নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সুখবর। এতে বাংলাদেশ সরকারের আর্থিক সাশ্রয় হবে। একই সঙ্গে আমরা একটি এপার্টমেন্টের মালিকানা অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, তুলনামূলক কম মূল্যে এপার্টমেন্ট কিনতে পারায় ও সরকারের আর্থিক সাশ্রয় হয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে একটি ভবন কিনতে সমর্থ হলে তাতে সরকার আরো অধিকমাত্রায় লাভবান হবে। এপার্টমেন্ট ও অফিস ক্রয়ে সহযোগিতার জন্য বর্তমান সরকারের শেখ হাসিনা প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV