জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, জাতিসংঘ সদরদপ্তর ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সোমবার
ইউএসএনিউজঅনলাইন.কম: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, জাতিসংঘ সদরদপ্তর ও ইউনেস্কো এবং জাতিসংঘে নিযুক্ত ব্রাজিল, কানাডা, মিশর, জর্ডান, লিথুনিয়া এবং নিউজল্যান্ড মিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) উদযাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারি ২০২১ বেলা ১২:০০ থেকে ১৩:৩০ পর্যন্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে “শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভূক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা”। সমন্বিত সমাজ বিনির্মাণ ও সহনশীলতা বজায় রাখতে ভাষা ও যোগাযোগের যে তাৎপর্য ও প্রাসঙ্গিকতা রয়েছে তা কোভিড-১৯ অতিমারির এই নজিরবিহীন সঙ্কট মোকাবিলার সময়ে বিশ্ব নতুনভাবে উপলদ্ধি করেছে। তাই ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রকে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার ও এর সংরক্ষণের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।
মানুষ কীভাবে মাতৃভাষায় তার অবিচ্ছেদ্য অধিকারকে ধরে রাখতে পারে এবং বিশ্বব্যাপী বহুভাষিকতার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে পারে, ইভেন্টটিতে সে বিষয়ক আলোচনা তুলে ধরা হবে। এছাড়া এতে থাকবে একটি বহুভাষিক সাংস্কৃতিক পর্ব।
অনুষ্ঠানটি জাতিসংঘ ওয়েভ টিভিতে (UN Web TV) সরাসরি সম্প্রচারিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে। ওয়েভ টিভি’র লিঙ্ক:©http://webtv.un.org/|
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








