Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় নিয়ে বিভ্রান্তিতে বিএনপি-জামাত জোট

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: September 19, 2010 | 12:49 AM

 নিউইয়র্ক থেকে এনাঃ জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রকৃত সময় না জেনেই বিএনপি-জামাত জোটসহ সরকার বিরোধী বিভিন্ন সংগঠনের পক্ষ  থেকে জাতিসংঘের সামনে বিক্ষোভ-সমাবেশের তারিখ ধার্য করা হয়েছে। এর ফলে সত্যিকার অর্থে শেখ হাসিনার ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শনের অনুমতি সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের চলতি ৬৫তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ব্রাজিলের বক্তব্যের মাধ্যমে। দ্বিতীয় বক্তা হচ্ছেন প্রেসিডেন্ট বরাক ওবামা। এদিন সকালের বক্তব্য প্রদানকারী অপর দেশগুলো হচ্ছে শ্রীলংকা, কানাডা, কেনিয়া, চীন, কাতার, সুইজারল্যান্ড, তুরস্ক ইত্যাদি। অপরাহ্নে বক্তব্য রাখবেন ইরান, জর্দান, হন্ডুরাস, ইরাক, বেনিন প্রভৃতি। ৩ সেপ্টেম্বর তৈরী এ তালিকা অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপন করা হবে ২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলের সেশনে এবং ১৪ জনের মধ্যে শেখ হাসিনা হচ্ছেন ৯ নম্বরে। অথচ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা বলেছেন যে ২৭ সেপ্টেম্বর সকালের অধিবেশনে শেখ হাসিনা ভাষণ দেবেন। ১৭ সেপ্টেম্বর সর্বপ্রথম বাংলাদেশ মিশন থেকে বলা হয়েছে যে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির উদ্ধৃতি দিয়ে ঢাকার কোন কোন দৈনিকে আরো বলা হয়েছে যে, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে নাকি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ সদর দফতরে যোগাযোগ করে বার্তা সংস্থা এনা ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জানতে পেরেছে যে, জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্তির একটি প্রস্তাব বাংলাদেশ থেকে কয়েক মাস আগে পেশ করা হয়েছে। ঐ প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন আলোচনাও হয়নি। জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বিএনপি-জামাত জোটের লোকজন বিক্ষোভ করার জন্যে প্রশাসনের অনুমতি নিয়েছেন ২৭ সেপ্টেম্বরের। সে অনুযায়ী যুক্তরাষ্ট্র জাসাস, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি, মুসলিম লীগ প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে কম্যুনিটিতে জনসংযোগও চালানো হচ্ছে। জাতিসংঘের দায়িত্বশীল মহলের সাথে যোগাযোগ করলে তারা এভাবে বিপাকে পড়তেন না বলে মনে করা হচ্ছে। এদিকে সাধারণ অধিবেশনের হাই লেভেল প্লেনারী মিটিংয়ে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের কথা সন্ধ্যায় ৩২ নম্বর বক্তা হিসেবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV