জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর আসছেন প্রধানমন্ত্রী : জাতিসংঘের এজেন্ডায় বাংলাদেশের প্রস্তাব অন্তর্ভুক্ত
নিউইয়র্কে এগার দিনের সরকারি সফরকালে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২১ সেপ্টেম্বর তিনি অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন।
এদিন ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত একটি সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এরপর সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ সংক্রান্ত আরেকটি সিম্পোজিয়ামে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এখানে মার্কিন ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি বৈঠকে যোগ দেবেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি সংলাপেও যোগ দেবেন তিনি। এশিয়া সোসাইটি ও ইউএস চেম্বারস আয়োজিত মধ্যাহ্নভোজে অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০ সেপ্টেম্বর বিকালে শিকাগোর অটিজম এডভোকেট ডেভিড স্টার্নফিল্ড ও অটিজম স্পীকস, ইএসএ-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ২১ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আয়োজিত মধ্যাহ্নভোজে এবং মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর জাতিসংঘ জনসংখ্যা তহবিল আয়োজিত গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক আলোচনায় যোগ দেবেন। এখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে মূল প্রবন্ধ পাঠ করবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বাংলাদেশে ককাসের কো-চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি,কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল, সৌদি পররাষ্ট্রমন্ত্রী, সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি,তুরস্ক ও নেপালের প্রধানমন্ত্রী, স্লোভেনিয়ার প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ মিশনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং রাতে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনায় যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করাবেন। ২৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. এ এফ এম রুহুল হক,পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসাডর এট লার্জ এম জিয়াউদ্দিন,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল করিম,পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা,সাংবাদিক ও ব্যবসায়ীরা রয়েছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৮৫ জন।ইত্তেফাক
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








