জাতিসংঘ সদর দপ্তরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : চলমান বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর আসরকে আরও স্মরণীয় করে রাখতে জাতিসংঘস্থ যুক্তরাজ্য স্থায়ী মিশন ৭ জুন জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লন-এ এক প্রীতি ক্রিকেট ম্যাচ-এর আয়োজন করে। এতে অংশ নেন বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দশটি দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিকগণ। ম্যাচটির মূল উদ্দেশ্য ছিল এসকল দেশসমূহের কূটনীতিকগণের আন্ত:সম্পর্ককে আরও উন্নত ও সুদৃঢ় করা।
কূটনীতিক সম্প্রদায় ও তাঁদের পরিবারবর্গ এবং জাতিসংঘ সদরদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে এই ম্যাচটির উদ্বোধন করেন যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কারেন পিয়ারস্।

বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষে এই ম্যাচে অংশ নেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। স্থায়ী প্রতিনিধি মাসুদ তেইশ রানের অপরাজিত এক ইনিংস্ উপহার দেন। সতের বল বাকী থাকতেই রাষ্ট্রদূত মাসুদের দল তিন উইকেটে জয়লাভ করে। পেশাদার এই কূটনীতিকের ক্রিকেট-নৈপূণ্য অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
ইস্ট নদীর তীরে সবুজ ঘাস আচ্ছাদিত জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লন এসময় পরিণত হয় নিখাঁদ আনন্দমেলায়। সারাক্ষণ যাঁরা ব্যস্ত থাকেন জটিল ও বহুমূখী কূটনীতিক কর্মকান্ডে, এমন মানুষদের নিয়ে ক্রিকেটের এই ব্যতিক্রমধর্মী আয়োজন সকলেরই নজর কাড়ে। বয়সের বাঁধা উপেক্ষা করে নবীন-প্রবীন কূটনৈতিকগণের এই মেলবন্ধন প্রীতি ক্রিকেট ম্যাচের ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে মর্মে মন্তব্য করেন দর্শকদের কেউ কেউ।
নিউইয়র্কে এখন গ্রীস্মকাল। শুক্রবারের রৌদ্রকরোজ্জ্বল উষ্ণ দুপুরে আয়োজিত এই ম্যাচশুরু হয় বেলা চারটায় এবং বিকাল ছয়টায় শেষ হয়। আগত অতিথিদের ঐতিহ্যবাহী ব্রিটিশ খাবারে আপ্যায়িত করা হয়।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








