Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে “2006 UN Global Counter Terrorism Strategy”র পক্ষে সর্বসম্মতিক্রমে সমর্থন জ্ঞাপন

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: September 10, 2010 | 11:25 PM

 শারকে চামান খান, নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে “2006 UN Global Counter Terrorism Strategy” র পক্ষে সবকটি সদস্য রাষ্ট্র দ্ব্যর্থহীন সমর্থন জ্ঞাপন করেছে। গত৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চার বছর আগে গৃহীত বিশ্ব সন্ত্রাস প্রতিরোধ স্ট্রাট্রেজি বাস্তবায়নে সদস্যরাষ্ট্র এবং অন্যান্য বিশ্ব সংস্থা ও প্রতিষ্ঠান সমূহকে উদাত্ত আহ্বান জানানো হয়। সত্তরটি সদস্যরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিগণ এ অধিবেশনে বক্তব্য প্রদানকালে সন্ত্রাসবিরোধী স্ট্রাটেজির রেজুল্যুশনটি দ্রুততার সাথে শেষ করায় এর ফ্যাসিলিটেটর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন এবং তার টিমকে ধন্যবাদ জানান।

  

 

 জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস মোকাবেলায় এই স্ট্রাটেজি গৃহীত হয়েছে। সন্ত্রাস প্রতিরোধে সদস্যরাষ্ট্র সমূহের একক এবং সামষ্টিকভাবে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই স্ট্রাটেজি দ্রুত বাস্তবায়নে সকলে মত ব্যক্ত করেন। ড্রাফট রেজ্যুলুশনের ফ্যাসিলিটেটর হিসেবে বক্তব্য প্রদানকালে ড. মোমেন বলেন, সন্ত্রাস প্রতিরোধ জাতিসংঘের কার্যক্রমগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। তিনি বলেন, রেজ্যুলুশনটি গ্রহণকালে তিনি সকলের ঐকমত্যের ওপর গুরুত্ব দেন। কেননা বিশ্বব্যাপী সন্ত্রাসের গভীরতা ও প্রকৃতিগত পরিবর্তনের ব্যপ্তি বাড়ায় ঐকমত্য ব্যাতিরেকে সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভবপর নয়। এ রেজ্যুলুশন গ্রহণকালে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রাসঙ্গিক কনভেনশন ও প্রটোকলগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে বলে ড. মোমেন সাধারণ পরিষদকে অবহিত করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV