জাতিসংঘ সাধারণ পরিষদ অ্যান্তোনিও গুতেরেসকে মহাসচিব নিযুক্ত করলো
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেসকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৫ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে অনুমোদন দেয়।
৬৭ বছর বয়সী গুতেরেস বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন। দুটি মেয়াদ পার করে ২০১৬ সালের শেষে পদত্যাগ করবেন দক্ষিণ কোরিয়ান বান কি মুন। গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনার ছিলেন। এনডিটিভি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








