Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘জাতীয় শোক দিবস’ এবং ২১ আগস্টে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভা : পদায়ন, অপসারণ, যোগ-বিয়োগের খেলা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে রক্ষার জন্যে হাই কমান্ডের সুদৃষ্টি কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: August 26, 2019 | 10:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ এবং ২১ আগস্টে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ২৫ আগস্ট রোববার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। সভায় জাতিরজনকের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজী মফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, সহ-সভাপতি আব্দুল মতিন পারভেজ, মোর্শেদ খান বদরুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, যুগ্ম সম্পাদক আসরাব আলী খান লিটন, যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আলহাজ্ব মফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ১৫ ও ২১ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায়। একইসাথে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।

বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হরিবল অবস্থা তৈরী হয়েছে। পদায়ন, অপসারণ, যোগ-বিয়োগের খেলা শুরু করেছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এ অবস্থায় সাধারণ প্রবাসীরাও হতভম্ব।’ এ অবস্থা থেকে সংগঠনকে রক্ষার জন্যে হাই কমান্ডের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

আব্দুল কাদের মিয়া বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন ২২ সেপ্টেম্বর। সে সময় জেএফকে এফকে এয়ারপোর্টে তাকে বিপুল সংবর্ধনা প্রদানের প্রস্তুতির পাশাপাশি জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে বড় ধরনের শান্তি সমাবেশ করতে হবে। এনআরবি নিউজ

ট্যাগ:
Situs Streaming JAV