জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ব্যাংকক নেয়া হচ্ছে
স্টাফ রিপোর্টার: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে ব্যাংকক পাঠানো হচ্ছে। আজই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নেয়া হবে। তার পরিবারিক সূত্র এ খবর জানিয়েছে। জানা যায়, তাকে ব্যাংকক পাঠানোর বিষয়টিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে নির্দেশ দিয়েছেন। গত রাতে খালেদা জিয়া ও বিএনপির নেতারা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। আজ সকালে তার চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার তামান্না মানবজমিন অনলাইনকে জানান, সাংবাদিক শওকত মাহমুদের অবস্থা এখনও ক্রিটিক্যাল স্টেজেই আছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে গতকাল থেকে আজকে তার অবস্থার একটু উন্নতি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আইসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তিনি আরও বলেন, শওকত মাহমুদের একটি মাইল (ছোট) হার্ট অ্যাটাক হয়েছে। এজন্যই তার অবস্থাটা একটু গুরুতর হয়েছে। গতকাল বিকাল পাঁচটার দিকে আকস্মিকভাবে শওকত মাহমুদের শরীরের রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। এতে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত কৃত্রিম শ্বাসযন্ত্র লাগানো হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








