জাপান থেকে ৪৭০০ মেরিন সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ওকিনাওয়া থেকে ৪ হাজার ৭০০ মেরিন সেনা গুয়ামে স্থানান্তর করবে। জাপানী দ্বীপটিতে একটি মার্কিন ঘাঁটি স্থানান্তরের বিতর্কিত পরিকল্পনার অগ্রগতির জন্য অপেক্ষা না করেই গুয়ামে মার্কিন সেনা স্থানান্তর করা হচ্ছে। প্রকৃতপক্ষে জনবহুল গ্রামীণ এলাকা ফুতেনমায় অবস্থিত ঘাঁটি বন্ধ করে একটি জনবিরল উপকূলীয় এলাকায় একটি নতুন ঘাঁটি স্থাপনের সঙ্গে সেনা স্থানান্তরের পরিকল্পনাটিও গ্রহণ করা হয়। কিন্তু জাপান পরিকল্পনাটি থেকে পিছিয়ে আসায় ওয়াশিংটন ক্রমবর্ধমানভাবে হতাশ হয়ে পড়ে। ঘাঁটিটি বহু বছর ধরে ওকিনাওয়ানের জনজীবনে প্রভাব বিস্তার করে আসছিল।
এ ব্যাপারে দুই মার্কিন কর্মকর্তা জানান, গত বুধবার রাতে ওয়াশিংটনের সেনা স্থানান্তরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা। এর আগে ওয়াশিংটনে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের পরিকল্পনা অনুযায়ী ৮ হাজার মার্কিন সেনা জাপানের দ্বীপপুঞ্জ ছেড়ে মার্কিন ভূখন্ড গুয়ামে ফিরে যাবার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও জাপান সম্মত হয়। একই সময়ে মেরিন কর্পোরেশন এয়ার স্টেশন ফুতেনমা বন্ধ এবং পূর্ব উপকূলের হেনোকোতে একটি নতুন ঘাঁটি স্থাপন করা হবে। প্রায় ৫০ হাজার মার্কিন সৈন্যের অর্ধেকেরও বেশি ওকিনাওয়ানসে দশকের পর দশক ধরে অবস্থান করায় ওকিনাওয়ানসবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। বেশকিছু দিন ধরে তারা এ পরিকল্পনাটির বিরোধিতা করে আসছে। আসন্ন আনুষ্ঠানিক ঘোষণাটি টোকিওর জন্য সমস্যা সৃষ্টিও করতে পারে।এএফপি, ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








