জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের
বাপ্স নিউজ, নিউইয়র্ক : জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সোমবার রাতে নিউইয়র্কে পালকি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি এবং জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক তৎপরতা রুখতে প্রবাসীদের একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের সিংহভাগ মানুষের প্রত্যাশার প্রতিফলন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এ বিচারের প্রতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছে। সিদ্দিকুর রহমান বলেন, বিএনপির মধ্যে দেশপ্রেমিক যারা রয়েছেন তাদের উচিত হবে জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর যেভাবে তারা হামলা চালাচ্ছে, তাতে মনে হয় তারা বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানে পরিণত করার গভীর ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








