Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জামিনে মুক্ত হলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: June 5, 2011 | 10:54 AM

ইউএসএনিউজ ডেস্ক: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছিলো ২০১০ সালের ১৪ মার্চ। তার বিরুদ্ধে সম্পদের তথ্য সঠিক সময়ে জমা না দেয়া, হত্যা, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, মারধর, হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ, স্বর্ণের নেকলেছ, মোবাইল, গরু চুরি এবং ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা রয়েছে।গতকাল শনিবার সকাল ৯টা থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী, মেয়ে তানজিদা সুলতানা, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমসহ ১৫/২০ জন নেতাকর্মী মিলনের কারামুক্তির অপেক্ষায় দিনভর কুমিল্ল্লা কেন্দ্রীয় কারাগার ফটকে অপেক্ষা করেন। কিন্তু শনিবার কারা কর্তৃপক্ষ জামিনে মুক্তির আদেশ যাচাইয়ের কথা বলে মিলনকে মুক্তি দেয়নি।মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ প্রথমে মিলনের মুক্তির ব্যবস্থা নেয়া হচ্ছে বললেও পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পাওয়া যায়নি বলে তারা মিলনকে মুক্তি দেয়ার বিষয়টি বিলম্বিত করতে থাকে।মুক্তির পর অ্যাম্বুলেন্সে করে মিলনকে ঢাকায় নেওয়া হয়। এ সময় তার স্ত্রীসহ আত্মীয়- স্বজনরা সঙ্গে ছিলেন।

ট্যাগ:
Situs Streaming JAV