Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন ৫ জুন: মনোনয়নপত্র দাখিল ৮ মে

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 23, 2022 | 12:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র আসন্ন নির্বাচনের পূর্বঘোষিত তফসিল মোতাবেক নির্বাচনের পরবর্তী কার্যক্রম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে মনোনয়ন ফি, মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহারের তারিখ, স্থান ও সময় উল্লেখ করা হয়েছে। খবর ইউএনএ’র।
জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে সভাপতি পদের মনোনয়ন ফি ২ হাজার ৫০০, সহ সভাপতি (৪টি পদ) জনপ্রতি ১ হাজার ৭০০, সাধারণ সম্পাদক পদে ২ হাজার, সহ সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৫০০, কোষাধ্যক্ষ, সাংগঠনিক ও সাদস্যিক, প্রচার ও দপ্তর, সহিত্য ও সাংস্কৃতিক, ক্রীড়া সম্পাদক, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ হাজার ২০০ ডলার ফি ধার্য করা হয়েছে। এছাড়াও কার্যকরী পরিষদেও সদস্য পদে (৪টি পদ) জনপ্রতি এক হাজার ডলার ফি ধার্য করা হয়েছে।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের দিন ৮ মে রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত জ্যাকসন হ্ইাটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ মে বুধবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এস্টোরিয়ার প্রাইম প্রিন্টিং-এ। নির্বাচন ৫ জুন রোববার। স্থান ও সময় পরে জানানো হবে বলে কমিশন ইউএনএ প্রতিনিধিকে জানান।
উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। কমিশনের অপর সদস্যরা হলেন- মোশাররফ হোসেন, সাব্বির হোসেন, আহমেদ এ হাকিম ও মিনহাজ আহমেদ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV