Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিশাল ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: April 21, 2022 | 11:43 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: নিউজারসি রাজ্যের  আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জারসি’র   বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২০ এপ্রিল, বুধবার সন্ধ্যায়। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায়  বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।

 ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন । ইফতার মাহফিল শুরুর আগে স্বাগত: বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারন সম্পাদক সৈয়দ শহীদ।

ইফতারের পূর্বে প্রবাস প্রজন্মের সারিয়া ইসলাম, আম্মার চৌধুরী ও মাহা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী বৃহওর সিলেটবাসী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন।

নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি আমিরুল ইসলাম টফি এবং সাধারন সম্পাদক সৈয়দ শহীদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে স্বপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV