জালিয়াতি ও প্রতারণা মামলায় নিউ ইয়র্কে এক বাংলাদেশীর সাড়ে ৬ বছরের জেল
এনা : জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ১১ মিলিয়ন ডলার বাংলাদেশী মুদ্রায় ৮০ কোটি টাকা আত্মসাতের দায়ে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জজ নাওমী রিচ এক রায়ে বাংলাদেশী ফরিদুজ্জামান সর্দার ওরফে ফ্রেডি ওরফে মোহাম্মদ সর্দার ওরফে ফরিদ জামানকে সাড়ে ৬ বছরের জেল এবং আত্মসাৎকৃত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। ২৭শে এপ্রিল বাজারে আসা উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ‘ঠিকানা’ পত্রিকায় চাঞ্চল্যকর এ রায়ের সংবাদ ছাপা হয়েছে। উল্লেখ্য, সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে ফরিদ সর্দার বড়িক্রয়, ক্রেডিট কার্ড তৈরি এবং মর্টগেজ ঋণ নেন ভুয়া লোকের নামে। অনেকের সোস্যাল সিকিউরিটি নম্বর, জন্ম তারিখ ও নাম-ঠিকানা চুরি করে এহেন অপতৎপরতায় তিনি লিপ্ত ছিলেন ২০০৪ সাল থেকে। এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০০৭ সালে। এক সময় তিনি ট্যাক্সি চালাতেন। তার কলেজপড়ুয়া দুই কন্যা এবং স্ত্রীর অজ্ঞাতে এহেন অপকর্মে লিপ্ত হন বলে সবাই ভেঙে পড়েছেন। কোর্ট সূত্রে জানা গেছে, জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাসকারী এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ২০০৯ সালের ৮ই অক্টোবর। এক বছর পর অর্থাৎ ২০১০ সালের ২৯শে সেপ্টেম্বর তিনি দোষ স্বীকার করেছেন। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ যদি তিনি অন্য কোন দেশে পাচার করে থাকেন অথবা অন্য কোন ব্যবসায় নিয়োজিত করে থাকেন তাহলে সেগুলোও উদ্ধার করা হবে। টানা ৫ বছর কারাভোগের পর তাকে প্যারোলে মুক্তি দেয়া হবে। জীবনে কখনও এমন অপকর্মে লিপ্ত হবেন না বলেও মুচলেকা দিয়েছেন মোহাম্মদ সর্দার। উল্লেখ্য, তাকে স্বল্প সময়ের দণ্ড প্রদানের অনুরোধ জানিয়ে কম্যুনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আদালতে চিঠি দেয়া হয়। সবাই তাকে ভালো লোক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি সাদাসিধে জীবন-যাপন করতেন এবং নিয়মিত নামাজ পড়তেন বলেও কোন কোন চিঠিতে উল্লেখ করা হয়। সরকারের পক্ষে এ মামলা পরিচালনা করেন ইউএস এটর্নি (সাউদার্ন ডিস্ট্রিক্ট) মাইকেল ডেনিস লকার্ড এবং রায়ান পোল পসকাবলো। মোহাম্মদ সর্দারের আইনজীবী ছিলেন এটর্নি রজার লি স্টেভিস।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








