জিংকের অভাবে শিশুদের অটিজম!

যেসব শিশুর শরীরে জিংকের ঘাটতি রয়েছে, তাদের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। টোকিওতে নতুন এ গবেষণায় দেখা গেছে, অটিজমে আক্রান্ত শিশুদের শরীরে জিংকের ব্যাপক ঘাটতি রয়েছে। সাধারণত মাংস, রুটি ও দুগ্ধজাত খাবারে জিংক মেলে। নতুন এ তথ্য অটিজম চিকিত্সার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করবে বলে সায়েন্টিফিক রিপোর্টার্স সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
তবে যুক্তরাজ্যের একাধিক বিশেষজ্ঞ বলেছেন, জিংকই যে অটিজমে আক্রান্ত হওয়ার মূল কারণ তা এখনই জোর দিয়ে বলা যাবে না। আর এখনই সবাইকে অধিক পরিমাণে জিংক গ্রহণ করাও ঠিক হবে না।
ডেইলি মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, অটিজম ও এ-সংক্রান্ত রোগে যুক্তরাজ্যে প্রতি ১০০টি শিশুর মধ্যে একজন আক্রান্ত হয়। গত ৩০ বছরে এ সংখ্যা ১০ গুণ বেড়েছে। এ রোগের কারণ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে নতুন এ গবেষণার সময় টোকিওতে অটিজম ও এ-সংক্রান্ত রোগে আক্রান্ত প্রায় দুই হাজার শিশুর শরীরে জিংকের মাত্রা পরিমাপ করা হয়। এতে দেখা যায়, জিংকের ঘাটতি এবং শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার মধ্যে তাত্পর্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
গবেষণার সময় দেখা যায়, অটিজমে আক্রান্ত এক-তৃতীয়াংশ শিশুর শরীরে জিংকের ব্যাপক ঘাটতি রয়েছে। গবেষকেরা বলেছেন, এতে নিশ্চিতভাবেই বলা যায়, নবজাতকদের বৃদ্ধির জন্য তাদের শরীরে প্রচুর পরিমাণে জিংকের প্রয়োজন। আর শিশুদের এর ঘাটতি হলে পরবর্তীকালে আটজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
তবে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক উটা ফ্রিথ বলেছেন, এ গবেষণার অনেক দুর্বলতা রয়েছে। তিনি বলেন, শরীরে কম জিংক থাকা যেমন বিপজ্জনক, তেমনি বেশি থাকাও ঝুঁকিপূর্ণ। এ জন্য সম্পূরক জিংক গ্রহণ করলে বিষক্রিয়াসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








