জিমেইলের শ্লথগতির জন্য ক্ষমা চাইল গুগল
অনলাইন ডেস্ক : এ সপ্তাহে অনেকেই গুগলের জিমেইল ব্যবহার করে মেইল পাঠাতে সমস্যার মুখে পড়েছিলেন। মেইল পাঠানোর পর তা যেতে দেরি হয়েছে এমনকি বড় কোনো ফাইল ডাউনলোডের সময় জিমেইল ‘এরর’ বা ত্রুটি দেখিয়েছে। সমস্যাটি নেটওয়ার্কের কারণে হয়েছে বলে ক্ষমা চেয়েছে গুগল কর্তৃপক্ষ।
গুগলের অফিশিয়ার ব্লগে এক পোস্টে বলা হয়েছে, গত মঙ্গলবার একসঙ্গে গুগলের দুটি নেটওয়ার্ক অচল হয়ে পড়েছিল। এ ধরনের সমস্যা কদাচিত্ ঘটতে পারে। আর নেটওয়ার্ক সমস্যার কারণে জিমেইল ব্যবহারকারীদের মেইল পৌঁছাতে দেরি হচ্ছিল। কোনো কোনো ক্ষেত্রে ২ সেকেন্ড থেকে দুই ঘণ্টারও বেশি লেগে গেছে মেইল পৌঁছাতে। পরে দ্রুত এ সমস্যার সমাধান করা হয়। ২৯ শতাংশ জিমেইল ব্যবহারকারী এ সমস্যায় পড়েছিলেন।
গুগলের মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে এ ধরনের সমস্যা যাতে ভবিষ্যতে আর না হয় সে বিষয়ে কাজ করা হবে বলেই জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








