Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জিয়া পরিবারকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস মসজিদের লাইফ টাইম মেম্বার করলো যুক্তরাষ্ট্র যুবদল

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: January 29, 2020 | 10:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে গত ২৭ জানুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ। দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোকে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ীর জাকির এইচ চৌধুরীর সহায়তায় যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ হতে জ্যাকসন হাইটস জামে মসজিদের লাইফ মেম্বার করা হয়েছে। উল্লেখ্য, গত বৎসর বেগম খালেদা জিয়াকেও উক্ত মসজিদের লাইফ মেম্বার করা হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, প্রফেসর দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, শাহাদত হোসেন, এমলাখ হোসেন ফয়সল, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ব্রæকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, যুবদল নেতা আহবাব হোসেন চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুব দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, বিএম বাদশাহ, সাইফুর খান হারুন, পারভেজ সাজ্জাদ, খলকুর রহমান, উত্তম বণিক, আনোয়ারুল হক লেবু, মো: মহসিন, এমদাদ তরফদার, সোহাগ আফসার, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বেগম জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির পাশাপাশি তার জেল মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহবান জানান। তারা বলেন, বেগম জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাজনীতির প্রতিহিংসার শিকার। যে কারণে বিনা দোষে তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র এবং দেশ রক্ষা করা যাবে না। তারা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলন কর্মসূচি দেয়ার আহবান জানান। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তারা ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং তাবিদ আউয়ালকে ভোট দেয়ার আহবান জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV