জি টু জি পর্যায়ে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের রেজিস্ট্রেশন : রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি, খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি নাম নিবন্ধন
জি টু জি পর্যায়ে মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের রেজিস্ট্রেশনের প্রথম দিনে দুই বিভাগে প্রায় ৪৪ হাজার জন নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৬ হাজার এবং বরিশাল বিভাগে সাড়ে সাত হাজার জন রেজিস্ট্রেশন করেছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিকাল পাঁচটায় এ তথ্য জানিয়েছে। বিকাল পাঁচটার মধ্যে যারা ইউনিয়ন তথ্য কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। এ হিসেবে দিনের শেষে রেজিস্ট্রেশনকারীর সংখ্যা আরও বাড়বে। সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের আজ থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়। প্রথম দিন ঢাকা ও বরিশাল বিভাগের কর্মীদের নিবন্ধন করা হয়। এই দুই বিভাগে নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে যারা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন তাদের লটারি হবে ১৬ই জানুয়ারি। জেলা সদরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে এ লটারি হবে। তবে জনসংখ্যা অনুপাতে বরাদ্দকৃত ইউনিয়ন ভিত্তিক কোটা অনুযায়ী তালিকা তৈরি করা হবে। একই ভাবে এরপর রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের লোকজন ১৬ থেকে ১৮ জানুয়ারি নাম নিবন্ধন করার সুযোগ পাবেন। এখানে ১৯ জানুয়ারি লটারি হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি নাম নিবন্ধন করা হবে। এখানে লটারি হবে ২২ জানুয়ারি। দেশের ৪ হাজার ৫শ’টি ইউনিয়ন তথ্য কেন্দ্রে গুচ্ছওয়ারিভাবে কর্মী নিবন্ধন করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়াধীন এটুআই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ও পরিচালিত দেশের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ কাজে কারিগরি সহযোগিতা প্রদান করছে বুয়েট এবং টেলিটক। সরকার রিক্রুটিং এজেন্সিসহ দালালদের প্রতারণার সুযোগ বন্ধ করতে শুধু ইউনিয়ন তথ্য কেন্দ্রেই নিবন্ধন করার নিয়ম বেঁধে দিয়েছে।মানবজমিন
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








