Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জুরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা!

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: October 29, 2017 | 7:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে জুরি হিসেবে দায়িত্বগ্রহণের জন্য প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টি। দায়িত্বটি পালনে ওবামারও সায় রয়েছে। কুক কাউন্টির প্রধান বিচারপতি টিমোথি ইভান্সের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউন খবরটি জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে কুক কাউন্টিতে ওবামার হাজির হওয়ার কথা রয়েছে।
শিকাগো ট্রিবিউনকে ইভান্স বলেন, ‘ওবামা তার প্রতিনিধির মাধ্যমে এটি সুস্পষ্ট করেছেন যে, তিনি একজন নাগরিক ও স¤প্রদায়ের বাসিন্দা হিসেবে এ সরকারি দায়িত্ব পালন করতে চান।’
তিনি আরও বলেন, ‘আদালত ওবামার নিরাপত্তার বিষয়ে বিস্তারিত সমন্বয় করবে। তার নিরাপত্তা দেয়া আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে।’ তবে ওবামার মুখপাত্র ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। মার্কিন সিনেটে যোগ দেওয়ার আগে ১২ বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি। জুরির কাজ হল আইনি পরামর্শ দেয়া। কোনও রায় দিতে পারেন না জুরি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV