Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটসে কয়েক ঘন্টায় শতাধিক কারে টিকিট

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: May 12, 2014 | 5:32 PM

সালাহউদ্দিন আহমেদ : বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে নিউইয়র্ক সিটির ট্রাফিক পুলিশের র‌্যান্ডম অভিযানে কয়েক ঘন্টায় শতাধিক বাংলাদেশীকে ‘টিকিট’ দেয়ার ঘটনায় কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন জ্যাকসন হাইটস এলাকার ব্যবসায়ীসহ প্রবাসী বাংলাদেশীরা। জ্যাকসন হাইটসে একদিনে র‌্যান্ডম টিকিট দেয়ার ঘটনাকে অনেকে ‘ট্রাফিক পুলিশের উৎপাত’ বলে আখ্যায়িত করেছেন। জানা গেছে, গত ৯ মে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত জ্যাকসন হাইটস-এর ৭১, ৭২, ৭৩, ৭৪ ষ্ট্রীট ও ৭৩ রোডসহ আশপাশের রাস্তায় নিউইয়র্ক সিটির ট্রাফিক বিভাগের ৬/৮জন অফিসার (পুরুষ-মহিলা) কয়েক ভাবে বিভক্ত হয়ে দায়িত্বপালনের সময় ‘আইন ভঙ্গ’র কারণে কয়েক ঘন্টায় শতাধিক বাংলাদেশীসহ অনেককেই টিকিট দিয়েছে। যা অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে। ইতিপূর্বে এমনটি কখনো ঘটেনি। 

12052014_002_PARKING_TICKET

আবার কেউ বলেছেন পুলিশ ইচ্ছে করেই এমনটি করেছে। ‘আইন ভঙ্গ’র কারণে টিকিট প্রাপ্ত একাধিক বাংলাদেশী জানান, ‘কারণে-অকারণে বা সামান্য অজুহাতে’ ট্রাফিক পুলিশ আমাদেরকে টিকিট দিয়েছে। বিশেষ করে ডবল পার্কিং-এর অজুহাতে বেশীর ভাগ ‘অন দ্যা স্পট’ তড়িঘড়ি করে টিকিট দেয়া হয়েছে। যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। তারা বলেন, জ্যাকসন হাইটস হচ্ছে বাংলাদেশী-ভারতীয় আর পাকিস্তানীদের ব্যবসা কেন্দ্র। বিশেষ করে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটসহ আশপাশের এলাকা এখন বাংলাদেশী ব্যবসায়ীদের এলাকা হিসেবে স্বীকৃত। প্রতিদিন হাজার হাজার বাংলাদেশী এই জ্যাকসন হাইটসে নিত্য-প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীসহ তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে এখানে আসেন। কিন্তু গত ৯ মে শুক্রবার ছিলো ব্যতিক্রম। দেখা গেলো, ট্রাফিক পুলিশ বিভাগের কয়েকজন অফিসার দু’জন করে বিভক্ত হয়ে উল্লেখিত এলাকায় ‘র‌্যান্ডম’ অভিযান চালিয়ে কয়েক ঘন্টায় একের পর এক টিকিট ইস্যু করতে থাকেন। তারা কারো কোন কথাই কানে তুলছিলেন না।

ভুক্তভোগী বাংলাদেশীরা জানান, কোন রাস্তায় গাড়ী দাঁড় করিয়ে কাউকে নামানোর সময় ‘ডবল পার্কিং’-এর অভিযোগে, আবার পরিবারের সদস্যদের গাড়িতে রেখে কোন স্টোর থেকে কিছু কেনাকাটা করতে গিয়েও অনেকে টিকিট পেয়েছেন। আবার শিশুদের বেল্ট লাগানোয় একটু ‘উনিশ-বিশ’ হওয়ার অভিযোগেও টিকিট দেয়া হয়েছে। টিকিট দেয়া হয়েছে ব্রডওয়ে থেকে ৭৩ স্ট্রীট-এ লেফট টার্ন করার সময়ও। যা সচরাচর দেখা যায়নি।

কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী কাজী পারভেজ বলেন, আমার স্ত্রী মিনারা কাজী গত শুক্রবার ৭৩ স্ট্রীট-এ গ্রীন সিগন্যালে রাইট করার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে টিকিট দিয়েছেন ‘গ্রীন সিগন্যাল অমান্য’ করার অভিযোগে। ঘটনার সময় তিন জন পুলিশ অফিসার দেখানে ছিলেন। তিনি ক্ষোভের সাথে বলেন, আমরা স্ত্রীর কোন কথাই পুলিশ অফিসার শুনেননি। অথচ আমার স্ত্রী গ্রীন সিগন্যাল দেখেই রাইট টার্ন করছিলেন। কেন এমন ঘটলো এমন প্রশ্নের উত্তরে কাজী পারভেজ মনে করেন, বিগত সিটি নির্বাচনকে কেন্দ্র করে আমরা বাংলাদেশীরা ‘বৈষম্যের শিকার’ হয়েছি।

জ্যামাইকাবাসী মোহাম্মদ আমিয়ান সেল ফোনে বলেন, জ্যাকসন হাইটস’র ৭৪ স্ট্রীটে (সিটি ব্যাংকের সামনে) তিনি টিকিট পেয়েছেন। তিনি বলেন, আমার ব্যক্তিগত প্রয়োজনে জ্যামাইকা থেকে জ্যাকসন হাইটসে আসার পর ঐ স্থানে ‘স্টপ সাইন ব্রেক’ করার অপরাধে আমাকে বেলা সাড়ে ১২টার দিকে টিকিট দেয়া হয়েছে। অথচ আমি ‘স্টপ সাইন’ অমান্য করিনি। তার ধারনা নতুন অফিসার দায়িত্ব পালনের সময় না বুঝেই যাকে তাকে টিকিট ইস্যু করেছেন। যা ছিলো অপ্রত্যাশিত। তিনি বলেন, গত শুক্রবার ৭৫ স্ট্রীট-এ যারাই গাড়ী নিয়ে ঢুকেছে তারই ‘সামান্য অজুহাতেই বা অকারণে’ টিকিট খেয়েছেন। তিনি আরো বলেন, ১৪ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছি। যেসব অভিযোগে বা আইন ভঙ্গের কারণে টিকিট দেয়া হয়েছে ইতিপূর্বে তা হয়নি। তার ধারণা সকাল থেকে বিকেল পর্যন্ত কম করে হলেও ৫০/৬০জনকে টিকিট দেয়া হয়েছে।

ঐদিনের ঘটনার ব্যাপারে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর একজন কর্মকর্তা ইউএনএ-কে বলেন, ঐদিন আমি জ্যাকসন হাইটসে ছিলাম না তবে ঘটনা শুনেছি। এমনটি প্রত্যাশিত নয়। ট্রাফিক পুলিশের এমন আচরেণ আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবো। আতঙ্কে থাকবেন আমাদের গ্রাহকরা। অবশ্য তিনি স্বীকার করেন যে, ব্যবসায়িক কেন্দ্র হিসেবে জ্যাকসন হাইটসন খুইব ব্যস্ত এলাকা। তারপরও বিষয়টি নিয়ে আমরা স্থানীয় প্রশাসনসহ কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম-এর সাথে কথা বলবো। আমাদের সমস্যার কথা সিটি প্রশাসনকে জানাবো।

ট্যাগ:
Situs Streaming JAV