জ্যাকসন হাইটসে গ্রাফিক ডিজাইন কেন্দ্র “প্রিন্ট ফেয়ার”র যাত্রা শুরু
নিউইয়র্ক: নিউ ইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় সম্প্রতি যাত্রা শুরু করেছে ডিজাইন, প্রিন্টিং, সাইন, ব্যানার, ম্যাগাজিন ও পত্রিকা নির্মান প্রতিষ্ঠান”প্রিন্ট ফেয়ার”। ৭২ষ্ট্রিট এবং ৩৭ এভিনিউতে অবস্থিত কার্যালয়ে এ উপলক্ষে ২৭ জুলাই এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়।প্রিন্ট ফেয়ারের আনুষ্টানিক উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস্ বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) সভাপতি মোহাম্মদ পিয়ার। তিনি প্রিন্ট ফেয়ারের সাফল্য কামনা করে সবাইকে পৃষ্টপোষকতার অনুরোধ জানান। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের স্বাগত জানান প্রিন্ট ফেয়ারের সাকিল মিয়া, কাজী মান্নান ও জাকির।
প্রিন্ট ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে জেবিবিএ কর্মকর্তাদের অধিকাংশই উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন পত্রিকার সম্পাদক, টিভি প্রতিনিধিরা ও যোগ দেন। এখানে উল্লেখ্য যে এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সাকিল মিয়া জ্যাকসন হাইটস এলাকার বহু বছর ধরে ডিজাইন এবং গ্রাফিক্সের কাজ করে আসছেন এবং এ ক্ষেত্রে তার বেশ খ্যাতি রয়েছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








