নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী কমিউনিটির সাথে ১১০ পুলিশ প্রিসিঙ্কট ক্যাপ্টেন নিকোলা ভিনট্রে এর মত বিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কমিউনিটির উন্নয়নে নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ বাংলাদেশীদের বিবিধ কর্মকান্ড ইতিমধ্যেই প্রশংসনীয় হয়ে উঠেছে। যার মধ্যে মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূমের পরিচালনায় এন্টাই টেরোরিজম এওয়ারন্যাস ইউনিট এর সন্ত্রাসবাদ বিরোধী সচেতন কেন্দ্রের ভূমিকা উল্লেখ যোগ্য। জ্যাকসন হাইটস বাংলাদেশী কমিউনিটি কি করছে সে বিষয়ে আরো বিস্তর জানতে স্থানীয় ১১০ পুলিশ প্রিসিঙ্কট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন নিকোলা ভিনট্রে, সহকারী পুলিশ অফিসার ডেভিট সাপোনিয়ের সহ গত বৃহস্পতিবার ১১ই জানুয়ারী ২০১৮ সন্ধ্যায় ইমাম কাজী কায়্যূমের সাথে তার জ্যাকসন হাইটস্থ অফিসে এক বিশেষ মত বিনিময় সভায় মিলিত হন। একই সাথে বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট ইন্সুরেন্স ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিষ্ট জনাব শাহ নেওয়াজও উক্ত বিশেষ মিটিং এ আমন্ত্রিত হয়ে বাংলাদেশী ব্যবসা ও ব্যবসায়ীদের সম্বন্ধে অফিসারদের ব্রিফিং করেন। তারা উভয়ই জনাব শাহ নেওয়াজকে নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে জেবিবিএ’র যেকোন অনুষ্ঠানে স্বানন্দে উপস্থিতির প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশী ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে জনাব ফাহাদ সোলায়মান ও আসেফ বারী টুটুল অফিসারদেরকে স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








