জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভায় বাংলা স্কুল পুন:চালুর বিষয়ে আলোচনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির সভায় ২০২০ নতুন বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা সহ কতিপয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় নতুন কমিটি গঠন ও উপদেষ্টা পরিষদের পরিচিতি বিষয়ে সংবাদ সম্মেলন, ফেব্রুয়ারীতে নতুন কমিটির অভিষেক, পবিত্র রমজান উপলক্ষ্যে মে মাসে ইফতার মাহফিল, রমজানের পরে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা প্রভৃতি আয়োজন ছাড়াও জাতীয় দিবসগুলো আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও বাংলা স্কুল পুনরায় চালু করার বিষয়টিও সভায় আলোচিত হয়।

জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবার রেষ্টুরেন্টে গত ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনের সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যগণ সহ কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। ফ্রেন্ডস সোসাইটি নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সায়ীদ মোস্তফা আল আমিন রাসেল। খবর ইউএনএ’র।
সভায় ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, আব্দুল আওয়াল সিদ্দিকী, মনজুর আহমেদ চৌধুরী, মনির হোসেন, ডা. টমাস দুলু রায়, শাহ নেওয়াজ, ফারুক হোসেন তালুকদার ও সালাহউদ্দিন আহমেদ পরামর্শমূলক বক্তব্য রাখেন। এছাড়াও সভায় সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সৈয়দ আতিকুর রহমান, এএফ মিসবাহউজ্জামান, শেখ আনসার আলী ও আব্দুল মন্নাফ তালুকদার, যুগ্ম সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু সহ কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভা শেষে ফ্রেন্ড সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সভার শুরুতে বিশেষ দোয়া করা হয়।
এদিকে ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক মোস্তফা আল আমিন রাসেল ইউএনএ প্রতিনিধি-কে জানান, সংগঠনের নতুন কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে ৫ জানুয়ারী রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বেলা ১টায় জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডস্থ হালাল ডাইনার রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








