Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

টক অব দ্য কম্যুনিটি: বিশ্বব্যাংকেও প্রবাসীদের বিক্ষোভ নিয়ে কথা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: July 13, 2012 | 12:03 PM

লাভলু আনসার, নিউইয়র্ক, এনা : স্বল্প সময়ের নোটিশে বিশ্বব্যাংকের সদর দফতরের সামনের বিক্ষোভ-সমাবেশে ৫ শতাধিক প্রবাসী অংশগ্রহণ করায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ১১ জুলাই ঐ বি্েক্ষাভ অনুষ্ঠিত হয় পদ্মা সেতু অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে। কোন দেশের প্রকল্প থেকে বিশ্বব্যাংক নিজেদের গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত ঘোষণার পর এর আগে আর কোন দেশের প্রবাসীরা বিক্ষোভ করেনি বলে বিশ্বব্যাংকের একজন কন্সালট্যান্ট বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা ১২ জুলাই এনাকে বলেন, ‘বিক্ষোভের বিষয়টি বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসছে। একেকজন একক রকমের ব্যাখ্যা দিচ্ছেন। তবে অধিকাংশই বিক্ষোভকারীদের মনোভাবকে শ্রদ্ধা জানিয়েছেন। দুর্নীতির যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা স্পষ্ট করে প্রকাশ করা উচিত ছিল। তাহলে জনমনে বিভ্রান্তির অবকাশ থাকতো না বলে অনেক কর্মকর্তা উল্লেখ করেছেন। উত্থাপিত অভিযোগ নিয়ে বাংলাদেশ ও কানাডায় তদন্ত চলছে, সে তদন্তের রিপোর্ট প্রকাশের পর বিশ্বব্যাংকের সিদ্ধান্ত নেয়া উচিত ছিল বলেও কয়েকজন সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন। ঐ কন্সালট্যান্ট আরো উল্লেখ করেছেন, ‘দুর্নীতির অভিযোগে এর আগে বাংলাদেশসহ অনেক দেশেরই প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়িয়েছে। সে সময় এমন পরিস্থিতির অবতারণা হয়নি। কারণ, ঐসব দুর্নীতির বিষয় সকলেরই নখদর্পণে ছিল। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা এখনও স্পষ্ট হয়নি বলেই বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষেপে উঠেছেন-মন্তব্য ঐ কন্সালট্যান্টের।

পদ্মা সেতু প্রকল্পে সরকারের লোকজন দুর্নীতি করেছে বলে বিশ্বব্যাংক যে অভিযোগ করেছে তাকে সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে দেশপ্রেমিক প্রবাসীদের মধ্যে প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এর বহি:প্রকাশ ঘটেছে ১১ জুলাইয়ের বিক্ষোভে-এ মন্তব্য করেছেন নিউইয়র্ক মহানগর আ’লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, নিউইয়র্ক থেকে বাস ও প্রাইভেট কারযোগে মহানগর আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী-সমর্থক যোগদান করেন ঐ কর্মসূচিতে। বিশ্বব্যাংকের সামনের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ঐ বিক্ষোভে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আ’লীগের সভাপতি নূরনবী কমান্ডার, সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী, সেক্রেটারী ইমদাদুর রহমান চৌধুরী এবং উপদেষ্টা খোরশেদ খন্দকার। গগনবিদারী শ্লোগানে নেতৃত্ব দেন আলহাজ্ব মফিজুর রহমান, এন আমিন, মাসুদ হোসেন সিরাজী, জামালউদ্দিন ভিপি, মশিউল আলম জগলু, শিবলী সাদিক শিবলু, মো. সেলিম, আব্দুল কাদের, আব্দুল মতিন পারভেজ, জাহাঙ্গির আলম, মোর্শেদা কাকন, আবুল কাশেম প্রমুখ।

প্রবাসী বাঙালিদের ঐ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের সিদ্ধান্তে কোন হেরফের হবে বলে মনে করেন না ঐ কন্সালট্যান্ট। তবে পরবর্তীতে এ ধরনের পদক্ষেপ নেয়ার আগে সংশ্লিষ্টরা দু’বার চিন্তা করবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশী-আমেরিকানদের অনেকে আশা করছেন, দুর্নীতির অভিযোগ যদি সত্যি হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালক্ষেপন করা উচিত হবে না। দুয়েকজন দুর্নীতিবাজের কারণে বঙ্গবন্ধু কন্যার প্রশাসন আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হউক-এটি প্রবাসীদের কাম্য নয়। নিউইয়র্কের রেস্টুরেন্টসহ বানিজ্যিক পাড়ায় পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরব আলোচনা হচ্ছে। বিএনপি-জামায়াত জোটের লোকজন বিশ্বব্যাংকের সিদ্ধান্তের প্রতিবাদ করতে নারাজ। তাদের মতে, বর্তমান সরকারের আমলে উন্নয়ন কর্মকান্ড যা হচ্ছে তার প্রতিটিতেই দুর্নীতির গন্ধ রয়েছে এবং সে দুর্নীতির সাথে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও জড়িত বলে মন্তব্য করা হচ্ছে।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এর আগে জাতিসংঘ সদর দফতর, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট অথবা বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। এবারই প্রথম বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে বিক্ষোভ করলেন প্রবাসীরা-যা আমেরিকানদের দৃষ্টি কেড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিক্ষোভ শেষে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বরাবরে স্মারকলিপি হস্তান্তর করেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আ’লীগের সভাপতি নূরনবী কমান্ডার, সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শাহজাহান মাহমুদ, ড. মহসিন আলী, ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আ’লীগের উপদেষ্টা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, সেক্রেটারী কাজী আজিজুল হক খোকন, মহিলা আ’লীগ নেত্রী মমতাজ শাহানা, ব্র“কলীন আ’লীগের নেতা এন আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা খালিদ হাসান, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, সাধারন সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নুর নবী কমান্ডার, সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী, উপদেষ্টা খোরশেদ খন্দকার, ব্র“কলীন আ’লীগ নেতা নূরল আমিন, মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগের শেখ সেলিম, মাইনুল তাপস, ভার্জিনিয়া আওয়ামী লীগের সাদেক খান, শিব্বীর আহমেদ, করিম বাচ্চু, রফিক পারভেজ, জি আই রাসেল, মনির পাটোয়ারী, জাকির হোসেন, আবুল হাশেম, মেট্র ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের ড. শাহজাহান মাহমুদ, এম নবী বাকী, আলমগীর সোহেল, আনোয়ার হোসেন, মিশিগান আওয়ামী লীগের খালেদ আহমদ, খছরু উল্ল্যা, অজিত কুমার দাস, মামুন সিদ্দীকি, শাহাব উদ্দীন, আবু মুসা, এ মোত্তালীব, মাহবুব আজমল, পেনসিালভেনিয়া আওয়ামী লীগের আবদুল হাই মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৈয়দ আবু হাসনাত, ডঃ আব্দুস সামাদ, ডাঃ আব্দুল হাকিম, নিউইংল্যান্ড আওয়ামী লীগ সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরী এবং সেক্রেটারী ইকবাল ইউসুফ, ড. মুনীর রাজ্জাক, মোহাম্মদ আলী, মোঃ মিয়াজী, মিসেস ইভা হাসনাত, যুবলীগ সভাপতি মিন্টো কামরুজ্জামান, রকিবুল চৌধুরী, মোঃ হাসান, ইকবাল আহমেদ প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV