টর্নেডোতে তছনছ যুক্তরাষ্ট্রের মিসৌরি: নিহত ১১৬, জরুরি অবস্থা
ইউএসএনিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে টর্নেডোয় নিহতের সংখ্যা ১১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। গত রবিবার আঘাত হানা ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের জপলিন নগরী। কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানান। রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মিসৌরির গভর্নর জেই নিঙ্ন।ওকলাহোমা ও কানসাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী মিসৌরির জপলিন নগরীতে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টায় টর্নেডো আঘাত হানে। ৮৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন নগর ব্যবস্থাপক মার্ক রোর। ধ্বংসস্তূপের নিচে আরো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।মার্ক রোর গতকাল বলেন, জপলিন নগরীর দক্ষিণ অংশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার প্রায় সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা হামলায় যেভাবে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তেমনটাই হয়েছে টর্নেডোর আঘাতে।’ মিসৌরি ছাড়াও ঝড় বয়ে গেছে ওকলাহোমা থেকে উইসকনসিন পর্যন্ত। তবে এসব অঙ্গরাজ্যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপোলিস নগরীতে একজন মারা গেছে।
টর্নেডোর আঘাতে জপলিনের স্কুল, বসতবাড়ি, বহুতল ভবন, গ্যাস স্টেশন ও ফায়ার সার্ভিস অফিস বিধ্বস্ত হয়েছে। ঝড়ে রাস্তার ওপর গাছ উপড়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও টেলিফোনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির তথ্য ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে জানান গভর্নর নিঙ্ন। জঞ্জাল সরানো ও উদ্ধারকাজে হাত দিয়েছে সেনাবাহিনীও।টর্নেডোর আঘাতে নগরীর হাসপাতাল সেন্ট জনস রিজিওনাল মেডিক্যাল সেন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। এ জন্য এ হাসপাতালের রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালের মুখপাত্র কোরা স্কট এ কথা জানান। রেড ক্রস ইতিমধ্যে নগরীতে অস্থায়ী আশ্রয় শিবির খুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টর্নেডোর আঘাতে পুরো নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জপলিন গ্লোব পত্রিকার সম্পাদক স্কট মেকার বলেন, ‘ঝড়ের ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে এটা যুদ্ধবিধ্বস্ত এলাকা।’ ফ্রিল্যান্স ফটো সাংবাদিক জন মিলার বলেন, ‘টর্নেডোতে ঘরবাড়ি, দোকান, গ্যাস স্টেশন বিধ্বস্ত হয়েছে। যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসস্তূপ। গভর্নর নিঙ্ন আরো ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘উদ্ধারকাজ চালানোর জন্য ইতিমধ্যে উদ্ধারকর্মীদের সেখানে পাঠানো হয়েছে। নিখোঁজ লোকজনের সন্ধান চলছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’গত মাসে আলাবামাসহ সাতটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত করে। এতে সাড়ে তিন শরও বেশি মানুষ মারা যায়। এক মাসেরও কম সময়ের মধ্যে আবার এই টর্নেডো হলো।আয়ারল্যান্ড সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘টর্নেডোর আঘাতে নিহতদের পরিবারের প্রতি আমার ও মিশেলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। দুর্গতদের সেবায় যাঁরা কাজ করছেন তাঁদের সাধুবাদ জানাই।’ সূত্র : বিবিসি, এএফপি, আল জাজিরা, নিউইয়র্ক টাইমস।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








