Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

টর্নেডোয় লণ্ডভণ্ড টেক্সাস, ঘূর্ণি বাতাসে লরি আকাশে

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: April 4, 2012 | 2:02 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের কাছে কয়েকটি শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে ওই এলাকা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। গাছপালা উপড়ে সেখানে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। শুধু তা-ই নয়, টর্নেডোর ঘূর্ণি বাতাসে কয়েকটি লরি আকাশে উড়তে দেখা গেছে। বিদ্যুৎহীন হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি।
বিবিসির খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে টর্নেডো আঘাত হানে। এ সময় ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর ঘূর্ণি বাতাসে পার্কিং করে থাকা বেশ কয়েকটি লরি আকাশে উড়ে যায়। স্থানীয় টেলিভিশনের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, লরিগুলো বাতাসে উড়ছে। টর্নোডোর তীব্রতায় অনেক মালবাহী কনটেইনার চ্যাপ্টা হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর প্রথমে দুটি ভয়াবহ এবং বিপজ্জনক টর্নেডোর কথা জানায়। পরে তারা বলেছে, ওই সময় ছয় থেকে ১২টি টর্নেডো টেক্সাসে আঘাত হানে। পুলিশ জানায়, এতে কয়েকজন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশনের দেখা যায়, বহু বাড়ির ছাদ বাতাসে উড়ে গেছে। সেখানকার মানুষের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ডালাস কাউন্টির মুখপাত্র মারিয়া আরিতা বলেন, ‘টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নির্ধারণ করব।’
ল্যাঙ্কশায়ার পুলিশ জানায়, টর্নেডোতে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আর আরলিংটনে দমকলবাহিনী জানায়, তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।প্রথম আলো
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV