টাইটানিকের দুটি মেন্যু নিলামে বিক্রি
ডেস্ক : টাইটানিক জাহাজের খাবারের দুটি মেন্যু নিলামে এক লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। এর একটি যাত্রা শুরুর দিন (১০ এপ্রিল, ১৯১২) জাহাজটির প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য আয়োজন করা খাবারের মেন্যু। অন্যটি যাত্রা শুরু উপলক্ষে ১৯১১ সালের ৩১ মে আয়ারল্যান্ডের বেলফাস্টে আয়োজিত ভোজসভার। মেন্যু দুটি গত শনিবার নিলামে তোলা হয়েছিল। টাইটানিক ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। এতে এক হাজার ৫০২ জন নিহত হয়। ব্রিটেনের ডেইলি মেইল জানিয়েছে, নিলামের আয়োজন করেছিল ইংল্যান্ডের হেনরি অলড্রিজ অ্যান্ড সন অফ ডেভিজেস নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। প্রথম শ্রেণীর যাত্রীদের খাবারের মেন্যুটি ৬৪ হাজার পাউন্ড রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। ভোজসভার মেন্যুটি বিক্রি হয়েছে ৩৬ হাজার পাউন্ডে। এই ভোজসভাটির আয়োজন করেছিল টাইটানিকের নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড উলফ। নিলামকারী প্রতিষ্ঠানের অ্যান্ড্রু অলড্রিজ জানান, নিলামের সময় অনেক লোক হয়েছিল। সারা বিশ্ব থেকে আগ্রহীরা অংশ নিয়েছে। খাবার পরিবেশনকারী এক ব্যক্তির ধাতব প্রলেপ দেওয়া ব্যাজও ৩৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। সূত্র : জি নিউজ।কালের কণ্ঠ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








