টুনা মাছের দাম সাড়ে ১৩ কোটি টাকা!
জাপানে একটি টুনা মাছ বিক্রি হয়েছে সতের লাখ ডলারে (১৫ কোটি ৫০ লাখ ইয়েন)। গত বছরের চেয়ে এ রেকর্ড প্রায় তিনগুণ বেশি। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ১৩ কোটি ৬০ লাখ টাকা। রাজধানী টোকিওর একটি বিখ্যাত মাছবাজারে বছরের প্রথম নিলাম হয় শনিবার। এতে এ অবিশ্বাস্য মূল্য আদায় করে নিয়েছে ব্লুফিন প্রজাতির একটি টুনা। এর ওজন ছিল ২২২ কেজি। লাল ও গোলাপি মাংসের বিশাল আকৃতির টুনা মাছের প্রজাতিগুলো পাওয়া যায় প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে। সুশি ও সাশিমি নামের দুটি বিখ্যাত জাপানি খাবারের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে টুনা মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বে যত ব্লুফিন টুনা ধরা পড়ে তার ৮০ শতাংশই ভক্ষণ করে জাপানিরা। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, ব্যাপক চাহিদার কারণে বিশ্বব্যাপী টুনার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। গত বছর জাপানে একটি টুনা বিক্রি হয়েছিল ৫ কোটি ৬০ লাখ ইয়েনে। এটির তুলনায় এবারেরটি ওজনে কিছুটা কম। তবে আকার-আকৃতির ওপর সবসময় এর দাম নির্ভর করে না। বরং প্রচার ও বছরের ব্যবসা কেমন যাবে তারই একটি আভাস পাওয়া যায় এ নিলামে। বিবিসি অনলাইন/সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








