Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

টেক্সাসে পিএইচডির গবেষণায় নিয়োজিত অভিজিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: February 19, 2021 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে মারকেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডির গবেষণায় নিয়োজিত অভিজিৎ হীরার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তাঁর মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা। নিহত অভিজিৎ হীরা চুয়েটের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। অভিজিৎ পিএইচডি করতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে আসেন বলে জানান সহকর্মীরা। চুয়েটে অভিজিৎ হীরার সহকর্মী ও সহকারী অধ্যাপক টেক্সাসে গবেষণায় নিয়োজিত নুরসাদুল মামুন জানান, অভিজিৎ আবহাওয়ার কারণে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই অবস্থান করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। গবেষণাগারে মরদেহের পাশে নিহতের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও পাসওয়ার্ড, দুটি মুঠোফোন ও ল্যাপটপ এবং এগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আবেদনের চিরকুট পাওয়া যায়। মারকেট বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েব পোর্টালে অভিজিতের মৃত্যুসংবাদকে ‘অপ্রত্যাশিত’ বলা হয়েছে। মারকেট বিশ্ববিদ্যালয়ে অভিজিতের গবেষণার বিষয় ছিল ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং অ্যাসিস্ট্যান্ট’ হিসেবেও কর্মরত ছিলেন। অভিজিতের ইতিমধ্যে ১২টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাইকেল লভেল ‘গিফটেড স্কলার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ট্যাগ:
Situs Streaming JAV