Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

টেক্সাসে বাইটপো’র সেমিনার : আইটি জবস ফর বাংলাদেশীস: ট্রেন্ড, প্রসপেক্ট এন্ড অপর্চুনীটি

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: October 12, 2019 | 8:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ডালাস : টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের সাউথফর্ক রেঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনি সাউথ ওয়েস্ট এর তত্বাবধানে, বাংলাদেশী আইটি প্রফেশনালস অর্গানাইজেশন (বাইটপোর) উদ্যোগে গত ৫ই অক্টোবর “আইটি জবস ফর বাংলাদেশীস: ট্রেন্ড, প্রসপেক্ট এন্ড অপর্চুনীটি” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আইটি বিশেষজ্ঞ মোস্তফা আমীন খোকন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনির সভাপতি রাইহানুল ইসলাম চৌধুরী. বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাওলা দিলু এবং সিস্টেম এডমিনিস্টেটর মোহাম্মদ হুদা। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আইটি বিশেষজ্ঞ ও বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ। সেমিনারের মুল উপস্থাপক সামছুদ্দীন মাহমুদ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বলেন, আইটি তে কর্মসংস্থান ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত ১২% বৃদ্ধি পাবে, যা সমস্ত পেশার গড়ের চেয়ে অনেক বেশী। এবং আইটিতে আগামী ৫ বছরে প্রায় ৫৪৬,২০০ নতুন কাজ যুক্ত করার অনুমান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই পেশার চাহিদা ক্লাউড কম্পিউটিং, বড় ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ, এবং তথ্য সুরক্ষার উপর অধিক জোর দেওয়া থেকে শুরু করবে।

কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি পেশাগুলির জন্য মধ্যম বার্ষিক মজুরি ছিল ২০১৮ সালে $৮৬,৩২০, যা সমস্ত পেশার জন্য গড় বার্ষিক মজুরির $৩৮,৬৪০ চেয়ে অনেক বেশি। তিনি সাইবার স্টেট ২০১৮- কি ন্যাশনাল ফাইন্ডিং রিপোর্ট উল্লেখ করে বলেন ” ২০১৮ সাল পর্যন্ত মোট ৭.৭ মিলিয়ন মার্কিন প্রযুক্তি কর্মীর মধ্যে কেবল ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যেই ২৯৮,২০০ নেট চাকরি যুক্ত হয়েছে।আইটি খাতে মজুরী মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারী খাতের মজুরির তুলনায় ১০৪ শতাংশের ও বেশি।

২০১৮ সালে তথ্য প্রযুক্তি শিল্পের বেতন ৯৬০ বিলিয়ন ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত বেসরকারী খাতের বেতনের ১১.৬ শতাংশেরও বেশি। ২০১৮ সালে আমেরিকার জিডিপির ৭.১ শতাংশ প্রযুক্তি শিল্প থেকে এসেছে। তাই এখনি সময় বাংলাদেশীদের প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে বিনিয়োগ করার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। যথার্থ শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে এই শিল্পের সদস্য হতে তিনি বাংলাদেশীদের আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রায়হান চৌধুরী, আইটি সেক্টরের মত একটি গুরত্বপুর্ণ বিষয়কে সেমিনারের মুল উপজীব্য করার জন্য বাইটপো ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ক্যারিয়ারের সিদ্ধান্ত নিতে কখনই দেরি হয় না, আপনার কেবল একটি মানসিক মনোভাব দরকার, কখনও হাল ছাড়বেন না। ইউএসএ হ’ল সুযোগের দেশ। আইটি বিশাল এবং ক্রমাগত বর্ধমান ক্ষেত্র। তাই নিজেকে এখনি প্রস্ততি করুন। বিশেষ অতিথি মোহাম্মদ হুদা, বাংলাদেশীদের আইটি সেক্টরে বিনিয়োগেরও পরামর্শ দেন।

বিশেষ অতিথি মোহাম্মদ মাওলা দিলু বলেন, আইটি সেক্টরের যেকোন কার্যক্রমে বাইটপোকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। সভাপতির বক্তব্যে মোস্তফা আমীন খোকন বলেন, আগে আইটি বলতে কঠিন ও ভয়ের বিষয় বলে মনে করো হতো। এরকম আরো সেমিনার এর মাধ্যমে বিষয়টি বাংলাদেশীদের আরো কাছাকাছি নিয়ে আসার জন্য বাইটপো তথা এর সভাপতি সামছুদ্দীন মাহমুদকে অনুরোধ জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV