ট্রাম্প কি করোনার ঝুঁকিতে?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর পর বেশ কিছু শীর্ষস্থানীয় রাষ্ট্র ও সরকারপ্রধানের সংক্রমিত হবার ঝুঁকি নিয়ে বেশ কিছু খবর সংবাদ মাধ্যমে এসেছে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’র নামও। মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে করোনাভাইরাস সংক্রমিত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর পাঁচজন রিপাব্লিকান কংগ্রেস সদস্য নিজেদেরকে কোয়ারেন্টিন করেছেন। তাই মার্কিন প্রেসিডেন্টও করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফিন গ্রিসাম এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-১৯ রোগের পরীক্ষা করেননি কারণ তিনি এই রোগে আক্রান্ত কারোর দীর্ঘ সংস্পর্শে আসেননি বা তার মধ্যে এধরণের কোন লক্ষণও দেখা যায়নি।
বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যগত অবস্থা ভাল। তার ব্যক্তিগত চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








